Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দুশ্চিন্তা, উৎকণ্ঠা কিংবা নিছক অবসরে—অনেকেরই অজান্তেই আঙুল চলে যায় মুখে, আর শুরু হয় দাঁত দিয়ে নখ কাটা(Nail Biting)। চিকিৎসা বিজ্ঞানে এই অভ্যাসের নাম অনিকোফ্যাগিয়া। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শুধু সামাজিকভাবে অস্বস্তিকরই নয়, বরং শারীরিক নানা জটিলতারও কারণ হতে পারে।
মাড়িতে সংক্রমণ ও ক্ষত হওয়ার আশঙ্কা(Nail Biting)
‘আমেরিকান জার্নাল অফ অর্থোডোনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স’-এর তথ্য অনুযায়ী, দাঁত দিয়ে নখ কাটলে(Nail Biting) মাড়িতে সহজেই জীবাণু সংক্রমণ ঘটতে পারে। নখের ছোট অংশ দাঁতের ফাঁকে ঢুকে গিয়ে মাড়িতে ক্ষত তৈরি করতে পারে। ফলে মাড়ি ফুলে যাওয়া, রক্তক্ষরণ, এমনকি ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
পেটে জীবাণু সংক্রমণের ঝুঁকি(Nail Biting)
হাত ভালোভাবে ধুলেও নখের ভিতরে জমে থাকা ময়লা ও জীবাণু সম্পূর্ণভাবে দূর হয় না। দাঁত দিয়ে নখ কাটার(Nail Biting) ফলে সেই ময়লা মুখ হয়ে পেটে প্রবেশ করতে পারে। এতে পেটের ইনফেকশন, বমি, ডায়রিয়া বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন: Instant Noodles: টু-মিনিট মিরাকল না স্লো পয়জন? কী বলছে নতুন গবেষণা?
ত্বক ও ঠোঁটে সংক্রমণ
নখ কাটার সময় অপরিষ্কার আঙুল বারবার গাল ও ঠোঁটে লাগে। ফলে গালের ত্বকে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফুসকুড়ি, এমনকি ঠোঁটের চারপাশে জ্বালা-পোড়া দেখা দিতে পারে।

মুখে দুর্গন্ধ ও দাঁতের ক্ষতি
দাঁতের ফাঁকে থাকা ময়লা ও মুখের লালা মিলিয়ে মুখে দুর্গন্ধ তৈরি হয়। ফলে অন্যের সঙ্গে কথা বলার সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া দাঁত দিয়ে নিয়মিত নখ কাটার ফলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়। দন্ত চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে দাঁতে ফাটল, ব্যথা বা সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে।

নখের বৃদ্ধি কমে যেতে পারে
নখের গঠন নিয়মিতভাবে দাঁতের চাপে ক্ষতিগ্রস্ত হলে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে নখ দুর্বল হয়ে ভেঙে যায় এবং স্থায়ীভাবে বিকৃত আকার নিতে পারে।

অভ্যাস ত্যাগের উপায়
মনোবিজ্ঞানীরা বলেন, এই অভ্যাস সাধারণত মানসিক চাপ বা উদ্বেগের ফল। নিয়মিত নখ ছোট করে কাটা, নখে তিক্ত স্বাদের নেলপলিশ ব্যবহার, কিংবা হাতে কিছু ধরা রাখার অভ্যাস গড়ে তোলা—এইসব উপায়ে ধীরে ধীরে এই বদভ্যাস ত্যাগ করা সম্ভব।
আরও পড়ুন: Male Breast Cancer: পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, দেরিতে ধরা পড়লেই বিপদ!
দাঁত দিয়ে নখ কাটা শুধুমাত্র একটি “ছোটখাটো অভ্যাস” নয়, বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে বড় শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই নিজেকে সুস্থ ও আত্মবিশ্বাসী রাখতে আজ থেকেই এই অভ্যাস পরিহার করুন।


