Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে সাফল্যের প্রথম ধাপেই এমন এক অভিজ্ঞতা, যা আজও কৃতি স্যাননের মুখে হাসি এনে দেয় (Hrithik Roshan)। টুইঙ্কল খান্না ও কাজলের জনপ্রিয় চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক পর্বে অভিনেত্রী কৃতি স্যানন ও অভিনেতা ভিকি কৌশল হাজির হয়েছিলেন। সেখানেই উঠে আসে তাঁদের জীবনের দুটি অমূল্য ‘হৃতিক মোমেন্ট’।

স্ক্রিনে ভেসে উঠল হৃতিক রোশন! (Hrithik Roshan)
কৃতির কথায়, সেই রাতটা ছিল একেবারে সিনেমার মতো। “রাত তখন প্রায় দু’টো। হঠাৎ ফোনের স্ক্রিনে দেখি— হৃতিক রোশন! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না,” বলেন অভিনেত্রী। ‘হিরোপন্তি’ সিনেমা মুক্তির কিছুদিন পরের ঘটনা এটি। টাইগার শ্রফ নাকি হৃতিকের জন্য ছবির একটি প্রাইভেট স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন, যা কৃতি জানতেন না। তিনি আরও বলেন, “রাতে হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন আসে। ট্রুকলারে দেখি Hrithik Roshan! আমি এতটাই অবাক হয়েছিলাম যে, ফোনটা ধরতেই সাহস পাইনি। পরদিন সকালে সাহস করে ফোনটা ফিরিয়ে দিই।”
হৃতিকের প্রশংসায় আপ্লুত কৃতি (Hrithik Roshan)
সেই কলেই হৃতিক কৃতিকে অভিনয়ের জন্য প্রশংসা করেন। কৃতির ভাষায়, “হৃতিক বলেছিলেন ‘তুমি দারুণ প্রতিভাবান। তুমি অনেক দূর যাবে।’ সেই কথাগুলো আজও আমার জীবনের অন্যতম প্রিয় স্মৃতি।” কৃতির কাছে এই মুহূর্ত ছিল তাঁর বলিউড জীবনের এক ‘টার্নিং পয়েন্ট’, যা তাঁকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সামনে এগোতে অনুপ্রাণিত করে।

তিন দিন ধরে নাচের রিহার্সাল! (Hrithik Roshan)
অন্যদিকে, অভিনেতা ভিকি কৌশলও ভাগ করে নেন তাঁর কিশোর বয়সের এক স্মৃতি। “আমি তখন দশম শ্রেণিতে পড়ি। ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর গোটা দেশ হৃতিকের পাগল হয়ে গিয়েছিল। শুনলাম বাবা (শ্যাম কৌশল) ওঁর সঙ্গে কাজ করছেন। আমি অনুরোধ করলাম, ‘বাবা, আমি কি একবার দেখা করতে পারি?’” বাবা তখন মজা করে বলেন, “ও শুধু তাদের সঙ্গেই দেখা করে যারা ‘এক পল কা জিনা’ নাচটা পারে!” ভিকি জানান, “আমি পরপর তিন দিন ধরে ওই গানের সব স্টেপস রিহার্সাল করেছিলাম, যাতে হৃতিক স্যারকে দেখাতে পারি!”
আর একটি অমূল্য ছবি (Hrithik Roshan)
ভিকি বলেন, “যেদিন সেটে গেলাম, হৃতিক অত্যন্ত মিষ্টি ব্যবহার করেছিলেন। তিনি আমার সঙ্গে ছবি তুলেছিলেন। আজও সেই ছবিটা আমি যত্নে রেখে দিয়েছি।”
আরও পড়ুন: Red Fort Blast 2025: পুলওয়ামার ডঃ উমরই কি সেই ‘মৃত স্টিয়ারিংম্যান’?

তারকাদের মজার মুহূর্তে ভরপুর
এই পর্বে কৃতি ও ভিকির অকপট হাসি, পুরনো স্মৃতি, এবং তাদের ‘হৃতিক কানেকশন’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। শোটি মুক্তি পাবে বৃহস্পতিবার, অ্যামাজন প্রাইম ভিডিও–তে।



