Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ শুরু হওয়ার আগে শুরু হয়ে গেল কথার লড়াই। ইংরেজ পেসারদের পাত্তা দিতে নারাজ অজি অধিনায়ক স্মিথ (Steve Smith)।
শুরু কথার লড়াই (Steve Smith)
অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মাঠে নামার আগেই শুরু হয়ে গেল কথার লড়াই। প্যাট কামিন্স না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ। সিরিজ শুরু এক সপ্তাহ আগেই ইংল্যান্ড পেসারদের নিয়ে কটাক্ষের সুর শোনা গেল স্মিথের গলায়। তিনি জানালেন, ‘অস্ট্রেলিয়ার পিচে যে ধরনের বোলাররা সাফল্য পান, ইংল্যান্ডের পেসারেরা হয়তো সেটা পাবেন না। তাঁর মতে, ‘অস্ট্রেলিয়ায় শুধুমাত্র জোরে বোলিং নয়, সুইংও কাজে লাগাতে হবে (Steve Smith)।’
২১ নভেম্বর পারথে অ্যাশেজের প্রথম টেস্ট। ইংল্যান্ড দলে রেখেছে পাঁচ পেসার মার্ক উড, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টং এবং ব্রাইডন কার্সকে। সঙ্গে বেন স্টোকসও রয়েছেন। জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড অবসর নেওয়ার পর এই প্রথম অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে ইংল্যান্ড দল। অজি অধিনায়ক স্মিথের মতে, ইংল্যান্ডের দলে সুইং করানোর মতো পেসার নেই। স্মিথ বলেছেন, ‘সুইং হলে খেলা সব সময়েই সমস্যার। যা ভাবেন ঠিক তার উল্টো দিকে বল আসবে। এত বছর ধরে জোরে বোলারদের খেলতে গিয়ে সেটাই দেখেছি (Steve Smith)।’

আরও পড়ুন: Shubman Gill: ‘কঠিন সিদ্ধান্ত’, ইডেনে নামার আগে সামিকে নিয়ে মুখ খুললেন গিল
তবে ইংল্যান্ডের বোলিং বিভাগ যে শক্তিশালী, সে কথা স্বীকার করেছেন স্মিথ। তবে অস্ট্রেলিয়ায় না খেলার অভিজ্ঞতা তাঁদের ভোগাতে পারে বলেও জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় সফল হতে গেলে শুধু গতি নয়, হাওয়ার সাহায্য নিয়ে বলে সুইংও করাতে হবে বলে স্মিথের মত। সেই বল খেলতে ব্যাটারদের সবচেয়ে সমস্যা হয়।
স্মিথ আবার মজা করে এটাও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কিছু কিছু পিচে এতটাই ঘাস থাকে যে তাতে ডালপালাও দেখা যেতে পারে। তাঁর কথায়, ‘গতির সঙ্গে আপনি যদি সুইংও করাতে পারেন তাহলে খুবই ভাল। কারণ বেশির ভাগ সময়ে স্লোয়ার বোলারদের বল খেলতে অসুবিধা হয় (Steve Smith)।’


