Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম (India vs South Africa Test) একাদশে বড় চমক দিল ভারত। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ব্যাট করা সাই সুদর্শনের জায়গায় প্রথম একাদশে এলেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইডেনের ঘূর্ণি উইকেটের কথা মাথায় রেখে অতিরিক্ত স্পিনার খেলাতে এবং ব্যাটিং গভীরতা বাড়াতেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত, তাতে কোনও সন্দেহ নেই। ফলে চার স্পিনার এবং দুই পেসার সমৃদ্ধ বোলিং অ্যাটাক নিয়েই প্রোটিয়া দুর্গ ভাঙ্গার ছক করেছেন গৌতম গম্ভীর। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে ভারতের স্পিন অ্যাটাক সামলাবেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। দুই পেসার জশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। ওয়াশিংটন আসায় ভারতের ব্যাটিংয় গভীরতা অনেকটাই বাড়ল। আট নম্বর পর্যন্ত ব্যাটার পাবে তারা। কারণ, সুন্দরের সঙ্গে জাদেজা, অক্ষর প্যাটেলও বড় রান করতে পারেন।
প্রায় ছ’বছর পর…(India vs South Africa Test)
গত রবিবার গৌতম গম্ভীর, শুভমন গিলরা শহরে পা দেওয়ার সঙ্গে (India vs South Africa Test) সঙ্গেই ইডেনের উইকেট নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। প্রায় ছ’বছর পর ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে কোনও টেস্ট ম্যাচ। শেষ হয়েছিল ২০১৯ সালে ভারত-বাংলাদেশ গোলাপী বলের দিন-রাতের টেস্ট। তাই শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ইডেনের বাইশগজ কেমন হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
সোমবার থেকে ইডেনে অনুশীলন করেছে ভারতীয় দল (India vs South Africa Test)
গত সোমবার থেকে ইডেনে অনুশীলন করেছে ভারতীয় (India vs South Africa Test) দল। প্রতিদিনই বারবার উইকেট পরীক্ষা করতে দেখা গিয়েছিল কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল, বোলিং কোচ মর্নি মর্কেলদের। গত মঙ্গলবার অনুশীলনের মাঝে উইকেটে দাঁড়িয়ে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন গম্ভীর, গিলরা। উইকেটের কিছু নির্দিষ্ট জায়গা সুজন মুখোপাধ্যায়কে দেখানও গম্ভীর। গত দু’দিন উইকেট পরীক্ষা করে যান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যদিও ইডেনের পিচ কিউরেটর আগেই জানিয়ে ছিলেন, স্পোর্টিং উইকেট হবে। স্পিনার, পেসার, ব্যাটসম্যান- সকলেই সুবিধা পাবেন। তৃতীয়দিন থেকে বলও ঘুরবে। কিন্তু জানা যায়, গম্ভীর, গিলরা নাকি প্রথম থেকেই ঘূর্ণি উইকেটের আবদার করেছেন। ভারতীয় দল ‘হোম এডভান্টেজ’ যে পাবে, তার ইঙ্গিতও দেন সৌরভ।
‘ট্রিপিক্যাল’ ইডেন উইকেট (India vs South Africa Test)
গত দু’দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতের সহকারী কোচ (India vs South Africa Test) রায়ান টেন দুসখাতে এবং অধিনায়ক গিলও জানিয়ে দেন ‘ট্রিপিক্যাল’ ইডেন উইকেট। বল তৃতীয় দিন থেকে ঘুরবে। উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার মুখেও শোনা যায় একই কথা। কিন্তু এই উইকেটের চক্করে প্রথম একাদশ চূড়ান্ত করতে নাজেহাল অবস্থা হয় ভারতের। কারণ দক্ষিণ আফ্রিকা দলেও কেশব মহারাজ সহ একাধিক ভালোমানের স্পিনার রয়েছে। মার্কো জেনসন সমৃদ্ধ প্রোটিয়া বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। তাছাড়া এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করাটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই তা সামলাতে ব্যাটিং অর্ডারের গভীরতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার ইঙ্গিত দিয়েছিলেন দুসখাতে, গিল। তাই জেনুইন স্পিনার কুলদীপ যাদবের প্রথম একাদশে থাকা নিয়ে একটা সংশয়ে তৈরি হয়েছিল। কারণ, অভিজ্ঞ জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটনের স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যথেষ্ট মজবুত। কিন্তু ঘূর্ণি উইকেটে ফর্মে থাকা কুলদীপের মতো জেনুইন স্পিনরারকে বাইরে রাখার দুঃসাহস দেখাতেও দ্বিধাগ্ৰস্ত ছিল টিম ম্যানেজমেন্ট।
প্রতিদিনই ইডেনের চরিত্র বদলাচ্ছে
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে গিল বলেছিলেন, প্রতিদিনই ইডেনের চরিত্র বদলাচ্ছে। তাই প্রথম একাদশ মোটামুটি চূড়ান্ত হলেও ম্যাচের আগে উইকেট দেখে চূড়ান্ত করা হবে। তবে বৃহস্পতিবার নেটে কুলদীপকে দীর্ঘক্ষণ বল করতে দেখে বোঝা গিয়েছিল প্রথম একাদশে বাঁহাতি স্পিনার থাকছেন। তাছাড়া বুধবার দুসখাতেও ইঙ্গিত দিয়েছিলেন ঋষভ পন্থ ও ধ্রব জুরেল প্রথম একাদশে থাকবেন। সেটাই হয়েছে। কিন্তু তিন স্পিনিং অলরাউন্ডার না দুই অলরাউন্ডার ও এক জেনুইন স্পিনার? তা নিয়েই দোটানায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ‘সাপও মরল এবং লাঠিও ভাঙ্গল না’ সেই পন্থাই নিল গম্ভীর। সাই সুদর্শনের মতো একজন ব্যাটসম্যান কমিয়ে কুলদীপ, জাদেজা, অক্ষর ও ওয়াশিংটন- চার স্পিনার ও তিন অলরাউন্ডারকে রেখে উভয় কূলে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেন গম্ভীর।
আরও পড়ুন: Bihar Election 2025: বিহারে গেরুয়া ঝড়, এনডিএ শিবিরে উচ্ছ্বাস!
গত আইপিএলে দুরন্ত পারফর্ম করে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে জায়গা করে নিয়েছিলেন সাই সুদর্শন। কিন্তু টেস্ট অভিষেকটা খুব একটা সুখকর হয়নি। ৫ ম্যাচের সিরিজে তিনটেয় সুযোগ পেয়ে ৬ ইনিংসে করেছিলেন মাত্র ১৪০ রান। একটি মাত্র হাফসেঞ্চুরি। ছয় ইনিংসে তাঁর রান ৩৮, ১১, ৬১, ০, ০, ৩০। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচে সিরিজে তিনি ইনিংসে করেন ৮৭, ৩৯, ৭ রান। আহামরি কিছু নয়। তাই দক্ষিণ আফ্রিকার মতো কঠিন এবং চ্যালেঞ্জিং প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ ‘বলি’ তাঁকেই করল টিম ম্যানেজমেন্ট।
ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।


