Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়ারল্যান্ডের কাছে পর্তুগালকে হারতে হল ০–২ গোলে। অপেক্ষা বাড়ল পর্তুগালের (Cristiano Ronaldo)।
রোনাল্ডোর লাল কার্ড (Cristiano Ronaldo)
দেশের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর আয়ারল্যান্ডের কাছে পর্তুগাল হারল ০–২ গোলে। ফলে বৃহস্পতিবার রাতেই ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার থেকে এখনও দূরেই থাকতে হল পর্তুগালকে। ডাবলিনে আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করলেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যেত রোনাল্ডোর দল। এখন তাঁদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে (Cristiano Ronaldo)।
গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে পর্তুগাল। কিন্তু রোনাল্ডো লাল কার্ড দেখায় সেই ম্যাচে তাঁকে পাবে না পর্তুগাল। কিন্তু আর্মেনিয়ার কাছে হেরে গেলে বিপদে পড়তে হতে পারে পর্তুগালকে। পর্তুগাল জিতলে গ্রুপ ‘এফ’–এ দ্বিতীয় স্থানের জন্য লড়বে হাঙ্গেরি এবং আয়ারল্যান্ড। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছেন রোনাল্ডোরা। ১টি করে ম্যাচ তাঁরা ড্র করেছেন এবং হেরেছেন। তবে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি এবং ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে সকলের শেষে রয়েছে আর্মেনিয়া।

আরও পড়ুন: Tim Southee: প্রাক্তন নাইটকেই ভরসা কলকাতার
আয়ারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ট্রয় প্যারট। ১৭ এবং ৪৫ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে পর্তুগাল আক্রমণের তীব্রতা বাড়ালেও গোল করতে পারেনি। ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ারকে কনুই দিয়ে পিঠে মারায় প্রথম হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। এর পর ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত বদল করেন রেফারি। রোনাল্ডোকে লাল কার্ড দেখান। ১০ জনের পর্তুগাল আর গোল দিতে পারেনি। দেশের হয়ে ২২ বছরে ২২৬তম ম্যাচে প্রথমবার লাল কার্ড দেখলেন রোনাল্ডো। পেশাদার ফুটবলজীবনে এই নিয়ে ১৩ বার লাল কার্ড দেখলেন তিনি। আগের ১২ বারই ক্লাবের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখেছিলেন (Cristiano Ronaldo)।


