Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে আড়াইশো রান তাড়া করে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ (Sunil Gavaskar)। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের ব্যাটারদের রান উৎসবে মোট রান ছাড়াল ৫০০-র গণ্ডি। শাই হোপ এবং শেরফেন রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র চার উইকেট হারিয়ে এবং দু’ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ান বাহিনী। এই হারের পরেই ভারতীয় দলের বোলিং আক্রমণ এবং রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
বোলারদের কাঠগড়ায় সানি (Sunil Gavaskar)
ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে ক্ষোভ উগরে দিয়ে গাভাসকর জানান, ভারতের রান কম ছিল না। বোলারদের ব্যর্থতাই এই হারের মূল কারণ। তিনি বলেন, “দু’টি মন্থর ওভারের পরেও আমার মনে হয়েছিল, ভারত ২৩৫ থেকে ২৪০ রান তুলবে। ভারত তার চেয়েও ৯ রান বেশি করেছে। তাই ব্যাটারদের দোষ দেওয়া যায় না।” একই সঙ্গে শিশিরের প্রভাবের যুক্তি উড়িয়ে দিয়ে তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, বোলারদের আরও বেশি পরিকল্পিত হতে হতো।
মর্নি মর্কেলের কাছে জবাবদিহি (Sunil Gavaskar)
দলের বোলিং কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। তাঁর প্রশ্ন, বোলিং কোচ মর্নে মর্কেল বোলারদের কাছে ঠিক কী প্রত্যাশা করেছিলেন এবং তাঁরা সেই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পেরেছেন, তা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে, প্রাক্তন পেসার বরুণ অ্যারন ভারতের বোলিং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন। পাওয়ার প্লের চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলকে বোলিংয়ে আনা ভুল ছিল বলে মত তাঁর। অ্যারনের মতে, উইকেটে নতুন ব্যাটাররা আসার পর পেসারদের আক্রমণ বজায় রাখলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
শ্রেয়াস আইয়ারের সাফাই (Sunil Gavaskar)
অধিনায়ক শ্রেয়াস আইয়ার অবশ্য হারের পেছনে শিশিরের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন (Sunil Gavaskar)। ম্যাচ শেষে তিনি জানান, এই ধরনের পরিস্থিতিতে কোনও নির্দিষ্ট রানকেই নিরাপদ বলা চলে না। শুক্রবারের ম্যাচে শিশির বল করার কাজ কঠিন করে তুলেছিল। তবে সমস্ত সমালোচনা ও ভুলত্রুটি পেছনে ফেলে রবিবার ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।



