Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জু স্যামসন ও জাদেজাকে ট্রেড ডিল নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটেছে অবশেষে (IPL 2026)।
দুই তারকার বার্তা (IPL 2026)
আইপিএল আসা মানেই সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ বাড়তে থাকে। ম্যাচ শুরু হওয়ার আগে নজর থাকে কোন দলে কোন তারকা গেলেন সেই দিকে। এবার যে দুই তারকাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা (IPL 2026)।
রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার আগে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারান। ১৪ কোটিতে রাজস্থানে ফেরেন জাড্ডু। শেন ওয়ার্নের অধিনায়কত্বে প্রথম আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। আইপিএলে যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরলেন জাদেজা। রাজস্থানে ফেরা তাঁর কাছে হোমকামিং। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে তারকা অলরাউন্ডার। শুধুমাত্র ২০১৬ এবং ২০১৭ সালে দলের নির্বাসনের সময় অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যায় জাদেজাকে।
জাদেজা বলেছেন ‘রাজস্থান রয়্যালস আমাকে প্রথম মঞ্চ দেয়। প্রথম জয়ের স্বাদ আমি এখানে থাকতেই পাই। তাই এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরা সবসময়ই স্পেশাল। এটা আমার কাছে শুধুমাত্র একটা দল নয়, এটা আমার ঘর-বাড়ি। রাজস্থান রয়্যালসে আমি নিজের প্রথম আইপিএল জিতেছি। আশা করছি এই দলের সঙ্গে আমি আরও খেতাব জিতব (IPL 2026)।’
জাদেজার ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে। তিনি বলেন, ‘রয়্যালসের সঙ্গে যুক্ত সবার জন্য জাদেজার ঘরে ফেরা বিশেষ। শুরুর বছরগুলোতে ও আমাদের দলের অঙ্গ ছিল। টি-২০ ফরম্যাটের অন্যতম পরিপূর্ণ প্লেয়ার হিসেবে ওকে ফেরাতে পেরে আমরা খুশি। পাশাপাশি স্যাম করনের প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের দলের শক্তি বাড়াবে। আমাদের একটা নতুন পর্বের সূচনা হবে (IPL 2026)।’
আরও পড়ুন: Ind vs SA: প্রথম ইনিংসে নামতে পারলেন না গিল, বিপাকে ভারত
অন্যদিকে IPL ২০২৬-এর অকশনের আগেই চর্চা চলছিল সঞ্জু স্যামসনকে নিয়ে। রাজস্থান ছেড়ে চেন্নাইতে যোগ দেওয়ার জল্পনাও বাড়ছিল অনেকদিন ধরেই। সেই ট্রেড দিল চূড়ান্ত হয়েছে শনিবার। এবার হলুদ জার্সিতে দেখা যাবে সঞ্জুকে। তবে তাঁর সাথে রাজস্থানের সমর্ক দীর্ঘদিনের। সেই দীর্ঘদিনের দল ছেড়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। একটি পোস্টে তিনি জানালেন ‘মুভ অন’ করার কথাও।
ওই পোস্টে সঞ্জু লেখেন ‘আমি নিজের সবটা উজাড় করে দিয়েছি এই ফ্র্যাঞ্চাইজ়ির জন্য। দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। সারা জীবনের জন্য সম্পর্ক তৈরি করেছি অনেকজনের সঙ্গে। শুধু তাই নয়, দলের প্রত্যেককেই নিজের পরিবারের সদস্য হিসেবে দেখেছি। তবে এ বার সময় বিদায় নেওয়ার তাই মুভ অন করার চেষ্টা করছি আমি। সব কিছুর জন্য রাজস্থান রয়্যালসের কাছে কৃতজ্ঞ থাকব।’ প্রসঙ্গত ২০১৮ সাল থেকে টানা রাজস্থানের হয়ে খেলছেন সঞ্জু (IPL 2026)।


