Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ আইপিএল শুরু হওয়ার আগে সবার নজর ছিল কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ছাড়ল আর কাদের রিটেইন করল (IPL 2026)। আজ জানা গেল সেই তালিকা সঙ্গে জানা গেল কত টাকা নিয়ে কোন ফ্র্যাঞ্চাইজি নিলামে প্রবেশ করছে।
আইপিএল-এর আগেই বড় চমক দলগুলির (IPL 2026)
আইপিএল-এর নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি বড় চমক দিল। আগে থেকেই চর্চা ছিল ট্রেড নিয়ে। এবার প্রকাশ পেল নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখলো দল এবং কত টাকা নিয়ে নিলামে প্রবেশ করতে চলেছে নিলামে। আন্দ্রে রাসেল থেকে ফাফ ডু প্লেসি, মাথিশা পাথিরানা থেকে ডেভিড মিলার, একাধিক তারকা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে দলগুলি। এক নজরে দেখে নিন কোন প্লেয়ারকে ছেড়েছে কোন দল (IPL 2026)।
কলকাতা নাইট রাইডার্স
মোট ৯ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট শিবির। তালিকায় সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও আনরিখ নোকিয়াকেও ছেড়ে দিয়েছে কলকাতা। তালিকায় আছেন মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুবনীত সিসোদিয়াও। ৬৪.৩ কোটির বিশাল অঙ্ক নিয়ে নিলামে প্রবেশ করতে চলেছে নিলামে (IPL 2026)।
মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএল-এর অন্যতম সফল দলগুলির মধ্যে অন্যতম হল মুম্বই। অর্জুন তেন্ডুলকর আগেই যোগ দিয়েছিলেন LSG-তে। আরও আট ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মুম্বই। তালিকায় রয়েছেন সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিত, করণ শর্মা, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজ়াড উইলিয়ামস, বিগনেশ পুথুর। তবে দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা। তারা ২.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিতে চলেছে (IPL 2026)।
চেন্নাই সুপার কিংস
১০ প্লেয়ারকে ছেড়েছে CSK। তালিকায় বড় চমক রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে এবং মাথিশা পাথিরানা। এ ছাড়াও রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুডা, বিজয় শঙ্কর, শাইক রশিদ এবং কমলেশ নাগরকোটিকে ছেড়ে দিয়েছে তারা। তারা ৪৩.৪ কোটি নিয়ে অংশ নেবে নিলামে (IPL 2026)।
দিল্লি ক্যাপিটালস
ফাফ ডু প্লেসি ও জেক ফ্রেসার-ম্যাকগার্কের মতো তারকা ক্রিকেটারকে রিটেইন করেনি দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সেদিকুল্লা অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডেকেও ছেড়ে দিয়েছে তারা। তারা ২১.৮ কোটি নিয়ে অংশ নেবে নিলামে।
লখনৌ সুপার জায়ান্টস
আগেই ট্রেডের মাধ্যমে মুম্বইতে যোগ দিয়েছিলেন শার্দূল ঠাকুর। এ বার ডেভিড মিলার, আকাশ দীপ ও রবি বিষ্ণোইকে ছেড়ে দিয়েছে LSG। তালিকায় আছেন যুবরাজ চৌধরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শামার জোসেফ ও আরিয়ান জুয়াল। ২২.৯৫ কোটি নিয়ে লখনৌ অংশ নেবে নিলামে।
পাঞ্জাব কিংস
পাঁচ প্লেয়ারকে ছেড়েছে পাঞ্জাব কিংস। তালিকায় রয়েছেন তিন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জশ ইঙ্গলিশ, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়াও বাদ পড়েছেন কুলদীপ সেন ও প্রবীণ দুবে। ১১.৫০ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিতে চলেছে পাঞ্জাব কিংস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গতবারের চ্যাম্পিয়ন ছিল RCB। তারা ছেড়ে দিয়েছে আট ক্রিকেটারকে। তালিকায় আছেন স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেইফের্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি। ১৬.৪০ কোটি নিয়ে নিলামে অংশ নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরও পড়ুন: Ind vs SA: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আসল ‘থ্রেট’ ইডেনের পিচ
গুজরাট টাইটান্স
শেরফানে রাদারফোর্ড আগেই যোগ দিয়েছিলেন মুম্বইতে। এ বার মহিপাল লোমরোর, করিম জানাত, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েৎজি এবং কুলবন্ত খেজরোলিয়াকে ছেড়ে দিয়েছে তারা। গুজরাট নিলামে অংশ নিতে চলেছে নিলামে ১২.৯ কোটি নিয়ে।
সানরাইজার্স হায়দরাবাদ
মহম্মদ সামি আগেই ট্রেডের মাধ্যমে যোগ দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসে। এ বার আরও সাত প্লেয়ারকে ছাড়ল SRH। তালিকায় আছেন রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, উইয়ান মুল্ডার, অথর্ব তাইদে, সচিন বেবি। ২৫.৫০ কোটি নিয়ে সানরাইজার্স অংশ নেবে নিলামে।
রাজস্থান রয়্যালস
আগেই সঞ্জু স্যামসন ও নীতীশ রানাকে ট্রেড করেছিল RR। এ বার ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল রাঠোর এবং অশোক শর্মাকে ছেড়ে দিয়েছে রাজস্থান। ১৬.০৫ কোটি নিয়ে রাজস্থান রয়্যালস অংশ নিতে চলেছে আইপিএল নিলামে (IPL 2026)।


