Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। হাসপাতাল থেকে নিজে পায়ে হেঁটে গাড়িতে ওঠেন গিল (Shubman Gill)। গলাতে ‘নেক ব্যান্ড’ পরে থাকতেও দেখা যায় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গিলের ঘাড়ের ব্যথা এখন অনেকটাই কম। ঘাড়ের শক্ত ভাবও অনেকটা কমেছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই টিম হোটেলে ফিরে গিয়েছেন তিনি।
মঙ্গলবার পর্যন্ত শহরেই থাকবে ভারতীয় দল (Shubman Gill)
আগামী মঙ্গলবার পর্যন্ত ভারতীয় দল কলকাতাতেই থাকবে। মঙ্গলবার দিন ইডেনে পুরো দমে অনুশীলন সেরে দ্বিতীয় টেস্ট খেলতে গুয়াহাটি উড়ে যাবে ভারতীয় দল। সেই টেস্টেও গিলের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় আশার আলো দেখছেন অনেকেই। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, তাঁকে দলের সঙ্গে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে কিনা, সোমবারই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: Shubman Gill: আইসিইউ-তে শুভমন গিল, চিন্তায় ভারতীয় শিবির
জানা গিয়েছে, শুভমন গিলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। সেটাই যদি হয়, তাহলে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও খেলা হবে না গিলের (Shubman Gill)। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।

রবিবার খেলা শেষে হাসপাতালে গিয়ে গিলের সঙ্গে দেখা করে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা-বার্তাও হয়। শনিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ঘাড়ের ব্যথায় মাঠ ছাড়েন তিনি। শনিবার বিকালেই মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে এমআরআই করা হয়। ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউ তেও রাখা হয়। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। হাসপাতালে বিছানায় শুয়েই দলের হার দেখেছেন তিনি। দু’দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে ছাড়া পেলেন ভারত অধিনায়ক (Shubman Gill)।
আরও পড়ুন:Gautam Gambhir: ‘যে পিচ চেয়েছিলাম, সেটাই পেয়েছি’, ব্যাটারদের মানসিক দৃঢ়তাকেই দুষলেন গম্ভীর
চিকিৎসকদের দাবি, শুভমনের বয়স যেহেতু ২৬ বছর, তাই তাঁর মধ্যে সহ্যশক্তি বেশি। চিকিৎসার পরিভাষায় একে ‘পেন থ্রেসহোল্ড’ বলে। কিন্তু এ বারের ব্যথা এতটাই যে শুভমন তা সহ্য করতে পারছিলেন না। ফলে চিকিৎসকেরা তাঁকে হোটেলে দলের সঙ্গে রাখতে চাননি। এখন দেখার, শুভমনকে নিয়ে ভারতীয় দল কী সিদ্ধান্ত নেয়।


