Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকতার বিরুদ্ধে বিরাট প্রতিরোধের কাছে আত্মসমর্পণ করেন নাইট বোলাররা (Virat Kohli)।
এলিট গ্রুপে বিরাট (Virat Kohli)
এই কদিন আগে তিনি আন্তর্জাতিক স্তরের কিছু ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু তাঁর প্রভাব আজও একই রক্ষণ। একসময় যাঁরা তাঁর বিরোধিতা করেছেন আজ তাঁরাই তাঁর সবথেকে বেশি বড় সমর্থক বা বলা যায় তাঁর স্বপক্ষে কথা বলেন। একদিকে চলচিত্র নির্মাণে গোদার শুধুই চলচিত্র নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন বিশ শতকের ইতিহাসের এক উজ্জ্বল গ্রাফিত্তি। যেমন এক সময় পাবলো পিকাসো। যিনি জন্ম দিয়েছিলেন কিউবিজমের। তাঁর সঙ্গে ছিলেন আরেক চিত্র শিল্পী জর্জেস ব্রেক। এই দুই শিল্পী বস্তুকে খণ্ডিত করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখাতেন। তেমন আধুনিক ক্রিকেটের সব সমীকরণ ভেঙে ক্রিকেটপ্রেমী এবং সমালোচকদের নতুন করে ভাবতে বাধ্য করেছেন যিনি, তিনি বিরাট কোহলি (Virat Kohli)।
বারবার তিনি যখন মাঠে নেমেছেন ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে বিরাট যখন রান তাড়া করতে নামেন তখন অদ্বিতীয় সম্রাট। স্কোর বর্ডার যে কোন রান তখন কম মনে হতে থাকে। কলকাতার বিরুদ্ধেও তার অন্যথা হল না। বিরাট আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারলেন না নাইট বোলাররা। দুই ম্যাচে শূন্যর গণ্ডি পার করার পর তাঁর সেই উদযাপনই বুঝিয়ে দিয়েছিল আজ কলকাতার কপালে দুঃখ বিরাজমান। একদিকে বিরাট এজমন একই একশো তেমনই ম্যাচেই গড়লেন নয়া রেকর্ড। টপকে গেলেন ধোনি এবং রোহিত শর্মাকে।
বুধবার রায়পুরে বেঙ্গালুরু বনাম কলকাতার ম্যাচ বৃষ্টির কারণে পিছিয়ে যান। খেলা শুরু হয় ভারতীয় সময় ৮টা ৪৫ মিনিটে। টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক। কিন্তু ম্যাচের গতি প্রকৃতি একদিকে আর বিরাট কোহলি আরেক দিকে। তিনি ম্যাচে থাকলে তিনিই থাকেন চর্চার কেন্দ্রে। এই ম্যাচ শুরু সঙ্গে সঙ্গেই নজির গড়লেন নিজের নামে। খেলে ফেললেন ২৭৯টি ম্যাচ আইপিএল-এ। এর কারণে আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার এখন কিং কোহলি (Virat Kohli)।

এর আগে যৌথভাবে এই রেকর্ড ছিল ধোনি এবং রোহিতের দখলে। ২০২৫ সালে লিগ স্তরে চেন্নাইয়ের শেষ ম্যাচে ধোনি ২৭৮-টি ম্যাচটি খেলেছিলেন। আর অন্যদিকে চলতি মরশুমে বেঙ্গালুরু বনাম মুম্বইয়ের ম্যাচে রোহিত এবং কোহলি দুজনেই পৌঁছে গিয়েছিলেন ২৭৮ ম্যাচের মাইলফলকে। বুধবার শীর্ষে পৌঁছে গেলেন চেজ মাস্টার কোহলি। এই দিনের ম্যাচে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে ১৪০০০ রান পূর্ণ করলেন বিরাট।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘আইন সবার জন্য সমান’ কী বললেন মন্ত্রী দিলীপ ঘোষ
এছাড়াও আইপিএল-এর ইতিহাসে একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন তাঁর দখলে। বেঙ্গালুরুর হয়ে তিনি খেলেছেন ২৫০-র বেশি ম্যাচ। আর কোনও ক্রিকেটার একটি দলের হয়ে এতগুলো ম্যাচ খেলেননি। আইপিএল-এর শুরুর লগ্ন থেকে ২০২৬ পর্যন্ত একটি দলের জার্সি গায়ে তিনি নেমেছেন এই মেগা টুর্নামেন্টে। কলকতার বিরুদ্ধে এই ম্যাচ জিতে বেঙ্গালুরুর পৌঁছে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে (Virat Kohli)।


