Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৬ নভেম্বর সূর্য তার রাশি বদলে বৃশ্চিকে (18 November Horoscope) প্রবেশ করেছে। সেই সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে। ১৯ নভেম্বর সূর্য বিশাখা থেকে সরে পৌঁছবে অনুরাধা নক্ষত্রে, যা শনিদেবের অধীনস্থ। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, এই অবস্থান একটানা ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থায়ী হবে। দীর্ঘ সময় ধরে সূর্যের এই অবস্থান বিভিন্ন রাশির জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চারটি রাশি-মিথুন, তুলা, বৃশ্চিক ও মকর-পেতে পারে শুভ সময়ের ইঙ্গিত।
মিথুন রাশি (18 November Horoscope)
মিথুন রাশির জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত (18 November Horoscope) ইতিবাচক। কর্মক্ষেত্রে নতুন সুযোগ দেখা দিতে পারে। যারা চাকরির সন্ধানে ছিলেন, তারা অবশেষে মনমতো প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রেও প্রসার বা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক-জাতিকারা স্বস্তির মুখ দেখবেন বলে মনে করা হচ্ছে। বহুদিনের আটকে থাকা কাজও এই সময় গতি পেতে পারে।

তুলা রাশি (18 November Horoscope)
তুলা রাশির জন্য সূর্যের অনুরাধায় প্রবেশ ভাগ্যের দরজা (18 November Horoscope) খোলার মতো। আর্থিক লাভের সুযোগ বাড়বে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে স্থিতিশীলতাও ফিরে আসবে। যারা নতুন কাজে হাত দিতে চাইছেন, তাদের জন্য সময় অনুকূল। বিদেশ সংক্রান্ত কাজ কিংবা উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টাও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনেও তুলা রাশির জাতকরা স্বস্তির অনুভূতি পাবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। সূর্য নিজেই এই রাশিতে অবস্থান করছে, তার উপর নক্ষত্র পরিবর্তনের ফলে তৈরি হচ্ছে শক্তিশালী জ্যোতিষীয় প্রভাব। আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব হয়ে উঠবে আরও দৃঢ়। সামাজিক পরিসরে গ্রহণযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কোনও নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি উপযোগী।

আরও পড়ুন: Chicken Marination: চিকেন হবে মশলাদার, খুব সুস্বাদু, সব কামাল শুধু ম্যারিনেশনের!
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য সূর্যের অনুরাধায় প্রবেশ সাফল্যের দরজা খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, এমনকি উচ্চ পদে উত্তরণের সম্ভাবনাও উজ্জ্বল। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। জটিল পরিস্থিতিতেও মকর রাশির জাতকরা সঠিক পথ বেছে নিতে পারবেন। এই সময় সাহস, ধৈর্য ও স্পষ্ট চিন্তাভাবনা—সবটাই বাড়বে। ফলে জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।


