Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে মার্কিন মুলুক থেকে এলপিজি গ্যাস (US LPG Import) আমদানির জন্য চুক্তি সাক্ষর করল ভারত। আগামী এক বছরে প্রায় ২২ লক্ষ টন লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করা হবে আমেরিকা থেকে। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
কেন এই সিদ্ধান্ত? (US LPG Import)
গত আগস্ট মাসে ভারতের উপর ৫০% শুল্ক চাপানো (US LPG Import) হয়েছিল। তার সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানি না করে ট্রাম্পের রোষের মুখে পড়তে হয়েছিল ভারতকে। এর ফলে রপ্তানি নির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন শিল্পগুলি সংকটের মুখে পড়েছিল।
কমেছে বাণিজ্য ঘাটতি (US LPG Import)
এই অবস্থায় ভারতের সঙ্গে খুব একটা বেশি বাণিজ্যিক লেনদেন (US LPG Import) হয়নি ট্রাম্পের দেশের। ভারতের সঙ্গে মার্কিন মুলুকের বাণিজ্য ঘাটতি কমতে দেখা দিয়েছে। এই নিয়ে মোটেই খুশি নন ট্রাম্প। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ কোটি ডলার।

শুল্কের বোঝা
ট্রাম্পের শুল্কের বোঝা কমিয়ে আনতে হাতে ছিল একটাই উপায়। তা হল দেশীয় শক্তি আমদানিতে ছাড় দেওয়া। অনেকের মতামত, মার্কিন তেল ও গ্যাস কেনা বাড়িয়ে সেই অস্ত্রই প্রয়োগ করল ভারত সরকার।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্য
এই প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, “দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য’ তার বক্তব্য অনুযায়ী দেশের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে গ্যাস কিনতে পারে সেই ব্যবস্থাই করছে ভারত সরকার।

আরও পড়ুন: WB SIR: পশ্চিমবঙ্গ সফরে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
সত্যিই কমবে গ্যাসের দাম?
এতদিন পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতের ৬০% আমদানির মূল চাহিদা পূরণ করা হত। আর মার্কিন মুলুকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সেই উৎসের বৈচিত্র্য বৃদ্ধি পেল।


