Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের শেয়ারবাজারে নথিভুক্ত সংস্থাগুলিতে এফপিআই-দের ১৭% কাছাকাছি মালিকানা রয়েছে (SEBI)।
সেবির নয়া পদক্ষেপ (SEBI)
শেয়ারবাজারে বিদেশি লগ্নি খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার মার্কেটের ওঠা-নামাও নির্ভর করে বাইরের লগ্নির উপর। ভারতের শেয়ার বাজারে বিদেশি লগ্নিকে আরও সহজ, দ্রুত এবং সুরক্ষিত করতে আরও উদ্যোগী হল সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) কর্তৃপক্ষ। ধবার সেবি চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে জানান, বিদেশি বিনিয়োগকারীদের (এফপিআই) রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। যার ফলে দীর্ঘ সময় অপেক্ষা না করে কয়েক দিনের মধ্যেই নথিভুক্ত হবেন এফপিআই-রা (SEBI)।
সেবি চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে বলেছেন ১৯৯২ সালে ভারতের শেয়ারবাজার এফপিআই-দের জন্য খুলে দেওয়ার পর থেকে বিদেশি লগ্নিতে গড়ে ৯.৩% বার্ষিক রিটার্ন এসেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের শেয়ারবাজারে নথিভুক্ত সংস্থাগুলিতে এফপিআই-দের মালিকানা রয়েছে ১৭% কাছাকাছি (SEBI)।

তিনি আরও বলেন, দ্রুত, ঝামেলাহীন পরিষেবা দিতে দ্বিতীয় এফপিআই রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করছেন সিডিএসএল কর্তৃপক্ষ। পাশাপাশি, ‘স্বাগত-এফআইস’ কাঠামোর আওতায় যেসব বিদেশি বিনিয়োগকারী স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেজিস্ট্রেশন করেন, তাঁদের আইন মেনে অন্য পথে সহজে প্রবেশাধিকার দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এফপিআইদের খরচ কমাতে সেবি ভাবছে একই দিনে করা একাধিক লেনদেনের ক্ষেত্রে ‘নেটিং’ চালু করার বিষয়েও।
আরও পড়ুন: Shubman Gill: শুধু দ্বিতীয় টেস্ট নয়, ODI-তেও অনিশ্চিত গিল
অন্য দিকে রেজিস্টার করা নেই এমন ধরণের অনলাইন বন্ড প্ল্যাটফর্মগুলো থেকে লগ্নিকারীদের সতর্ক করেছেন সেবি কতৃপক্ষ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বীকৃত স্টক এক্সচেঞ্জগুলির কাছ থেকে রেজিস্ট্রেশন না করেই বেশ কিছু ফিনটেক সংস্থা এবং স্টকব্রোকার ‘অনলাইন বন্ড প্ল্যাটফর্ম প্রোভাইডার’ হিসেবে কাজ করছে (SEBI)।


