Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএল-এর গ্ৰহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন অ্যালভিটো (Alvito)।
ফুটবলারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন অ্যালভিটোর (Alvito)
আইএসএল বিশবাঁও জলে। বেশিরভাগ দল অনির্দিষ্ট কালের জন্য অনুশীলন বন্ধ করে দিয়েছে। সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলে। এই অবস্থায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে ভারতকে। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়েও ৬ ধাপ নেমে ১৪২ নম্বরে রয়েছে ভারত। তাই আইএসএল শুধু নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতই এখন সংকটে। আর এই অভূতপূর্ব পরিস্থিতিতে দেশের ফুটবলকে বাঁচানোর ডাক দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি’কুনহা। দেশের ফুটবলের এই শঙ্কটময় এবং লজ্জাজনক পরিস্থিতির জন্য শুধু ফেডারেশনকে নয়, ফুটবলারদের পেশাদারী মানসিকতা ও দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা। আইএসএল-এর দৌলতে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হয়নি। তার থেকে আইলিগ-জাতীয় লিগ থেকে অনেক বেশি ফুটবলার উঠে এসেছে বলেই দাবি অ্যালভিটোর (Alvito)।
প্রাক্তন এই ফুটবলারকে ভারতের এই র্যাঙ্কিংয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা সত্যি দুঃখের দিন। কল্পনায়ও এরকম দিন ভাবেননি তাঁরা। তিনি বলেন, ‘সত্যি দুঃখের দিন, কারণ ১৪২ র্যাঙ্কিং হবে আমরা কেউ ভাবিনি। র্যাঙ্কিং একটু খারাপ দিকেই যাচ্ছিল, ১৩৩ ছিল। আমরা চেষ্টা করছিলাম ভাল একটা রেজাল্ট করে র্যাঙ্কিং যদি একটু কমানো যায় তাতেই ভাল।’

অ্যালভিটো ভারতীয় ফুটবলের কাল দিন বলেন উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভারতীয় ফুটবলের কী হবে জানি না, ভারতীয় ফুটবলের জন্য অন্ধকারতম দিন এটি। আমরা চাই সব দিক থেকে ভারতীয় ফুটবল উন্নতি করুক। আমার মনে হয় ভারতীয় ফুটবলকে বাঁচাতে সবার এগিয়ে আসার উচিত (Alvito)।’
এতদিন পর এসে নতুন ভাবে কেন ভারতীয় ফুটবলকে বাঁচানোর ডাক দিতে হচ্ছে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমাদের সময় শুধু আই লিগ ছিল আর সেই সময় ফেডারেশন শুধু সেটা চালাত। কিন্তু এখন আইএসএল এসেছে। সব কিছুই পরিবর্তন হয়েছে। আমাদের উচিত সব সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে আইএসএল শুরু করা। সুপার কাপের কথা মাথায় রেখে চারটে দল অনুশীলন করছে কিন্তু তারপর কী আছে? তার আগে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আশা করছি।’
আরও পড়ুন: Manoj Tiwary: সামি বাদ কেন? প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের
ভারতীয় ফুটবল নিয়ে বরাবরই একটা প্রশ্ন ঘুরপাক খেয়েছে আইএসএল আসায় কতটা উন্নতি হয়েছে ভারতীয় ফুটবলের। সেই প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার অ্যালভিটো বললেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে ভারতের র্যাঙ্কিং দেখলে মনে হয় আই লিগ আর ন্যাশনাল লিগই ভাল ছিল। তবে দোষ শুধু আইএসএল-কে দিলে চলবে না। সেক্ষেত্রে এর দায়ভার নিতে হবে প্লেয়ারদেরকেও। এখনকার প্লেয়ারদের উপর চাপ থাকছে না। তার একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। আমাদের সময়ে দল ঘোষণা না হওয়া পর্যন্ত একটা চাপ থাকতো। এখনকার প্লেয়াররা চাপ নিতে ভুলে যাচ্ছে। দায়বদ্ধতার অভাব রয়েছে প্লেয়ারদের মধ্যে (Alvito)।’
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন তারকা। তিনি বলেন টাকা নিলে তাঁর দলের প্রতি বা দেশের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। তবে সেক্ষত্রে দোষ থাকে তাঁদের উপরে বসে থাকা এজেন্ট-দেরও। যাঁরা প্লেয়ারদের হয়ে টাকা বাড়িয়ে রাখে কিন্তু তাতে প্লেয়ারদের লাভ কিছু হয় না বরং লাভ হচ্ছে এজেন্ট-দের (Alvito)। তিনি আইসল্যান্ডের উদাহরণ টেনে প্রশ্ন করেন এরকম ছোট দেশ যদি বিশ্বকাপ খেলতে পারে তবে ভারত কেন পারছে না?


