Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র তিন সপ্তাহ আগে ভারতের মূল মহিলা দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (Womens T20 World Cup 2025) জিতে ঘরে এনেছিল গৌরব। তার ঠিক ২১ দিন পর আবারও বিশ্বমঞ্চে ভারতের ত্রিবর্ণা উড়ল মহিলাদের হাত ধরে। প্রথমবারের মতো আয়োজিত দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত অবস্থায় চ্যাম্পিয়ন হলো ভারত। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই নতুন ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেটের এক অন্য অধ্যায় তৈরি করল।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল (Womens T20 World Cup 2025)
টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে ভারতের (Womens T20 World Cup 2025) প্রতিপক্ষ ছিল নেপাল। টস জিতে ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে নেপাল সংগ্রহ করে ৫ উইকেটে ১১৪ রান। নেপালের দলে সারিতা ঘিমিরে ও বিমলা রায় ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ভারতের যমুনা রানি টুডু ও অনু কুমারী নেন একটি করে উইকেট, বাকি উইকেট আসে রানআউট থেকে।

ভারত ছিল সবচেয়ে শক্তিশালী দল (Womens T20 World Cup 2025)
১১৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই ম্যাচটাকে নিজের (Womens T20 World Cup 2025) দখলে নিয়ে নেয়। ব্যাট হাতে ফুলা সারেন খেলেন দুর্দান্ত এক অপরাজিত ইনিংস-২৭ বলে ৪৪ রান, যার মধ্যে ছিল ৪টি চমৎকার চার। তাঁকে দারুণ সঙ্গ দেন করুণা কে, যিনি ২৭ বলে ৪২ রান করেন। মাত্র ১২.১ ওভারেই ভারত ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। এমন একতরফা পারফরম্যান্স প্রমাণ করে দিল পুরো টুর্নামেন্ট জুড়ে কেন ভারত ছিল সবচেয়ে শক্তিশালী দল।

নিশ্চিত ফাইনালের টিকিট
শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের পারফরম্যান্স ছিল দাপটের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে অভিযাত্রা শুরু হয়। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসে ২০০ রানেরও বেশি ব্যবধানে বিরাট জয়। নেপালকে হারানোর পর একইভাবে আমেরিকাকে ১০ উইকেটে ও পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে ভারত সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালের প্রতিপক্ষও ছিল অস্ট্রেলিয়া-হরমনপ্রীতদের মতোই দৃষ্টিহীনদের দলের কাছেও বড় চ্যালেঞ্জ। কিন্তু ভারত সেখানে মাত্র ৯ উইকেটে জিতে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
আরও পড়ুন: SIR News: SIR এর কাজের চাপে হৃদরোগে আক্রান্ত BLO! ভর্তি হাসপাতালে
ফাইনাল ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে ভারত তুলে নিল প্রথম দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপের শিরোপা। ভারতের সাফল্য শুধু চ্যাম্পিয়ন হওয়াতেই নয়, বরং যেভাবে তারা প্রতিটি ম্যাচে নিজেদের মানসিক শক্তি, দক্ষতা ও দলগত ধারাবাহিকতা দেখিয়েছে, তা অনন্য।


