Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এক তরফা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট প্রায় নিশ্চিত অন্যতম আয়োজক দেশ আমেরিকার। ২-০ ব্যবধানে ম্যাচ জয় মার্কিন বাহিনীর (USA vs Australia)।
মার্কিন দাপটে বেপাত্তা অজি ঝাঁঝ (USA vs Australia)
অস্ট্রেলিয়ার এমন অনেক ঘটনা আছে যা ক্রীড়া বিশ্বে বারবার চর্চায় এসেছে। ক্রিকেটে অজি বাহিনী খেলার জন্য যেমন পরিচিত তেমনই চর্চায় থাকে তাঁদের স্লেজিং। ফুটবলেও আমেরিকা আর অস্ট্রেলিয়া মানেই টানটান নাটক মঞ্চস্ত হওয়া। এর আগেও প্রদর্শনী ম্যাচে অজি বাহিনীর শারীরিক ফুটবল বিব্রত করেছে মার্কিনদের। তবে বিশ্বকাপে পার পেল না অজিরা। একপেশে ম্যাচে অজিদের হারিয়ে নকআউট প্রায় নিশ্চিত করল আমেরিকা। ২-০ ব্যবধানে যেমন ম্যাচ জিতল আমেরিকা তেমনই বার্তা দিয়ে রাখল বাকি দলের কাছে যে তাঁদের হালকা ভাবে যেন না নেয় কেউ (USA vs Australia)
এই ম্যাচে নামার আগে প্যারাগুয়েকে চার গোল খায়িয়েছিল মার্কিন বাহিনী। ফলে এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। তবে অন্যদিকে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ছিল না ভাবার কোনও কারণ নেই। মাঠে অজিরা কাউকে ছেড়ে কথা বলেন না আর তাঁরাও তুরস্কের আগ্রাসী ফুটবলের সামনে ২-০ গোলে জিতে মুখোমুখি হয় বিশ্বকাপের অন্যতম এবং চর্চিত আয়োজক দেশ আমেরিকার। কিন্তু আগের ম্যাচে অস্ট্রেলিয়া যে ফুটবল উপহার দিয়েছিল এই ম্যাচে সেটা ফিকে। আগের ম্যাচের ঝাঁঝ যেন এই ম্যাচে আর নেই। মার্কিন আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে এল অজিরা।
তবে অস্ট্রেলিয়ার খারাপ খেলার থেকেও বেশি প্রশংসা আমেরিকার ভাল খেলা। মেসি সে দেশের ঘরোয়া লিগে খেললেও ফুটবলবিশ্বে তারা এখনও সেই গৌরবের আলোয় আসেনি। অর্জন করতে পারেনি সেই গরিমা। তবে আমেরিকাকে নিয়ে আর বোধহয় সে কথা বলা যাবে না। অস্ট্রেলিয়া ম্যাচ বুঝিয়ে দিল, আমেরিকার ফুটবল অনেক এগিয়েছে আর এবার তারা পাল্টা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। প্রথমার্ধে তারা যে আগ্রাসী ফুটবল খেলেছে তা প্রশংসাযোগ্য (USA vs Australia)।
শুরু থেকেই আমেরিকার আক্রমণ বুঝিয়ে দেয়, তারা এই ম্যাচে তাঁরা ছেড়ে কথা বলবে না অজিদের, সে যতই আগ্রাসী অহং থাক অজি বাহিনীর। ১১ মিনিটের আসে প্রথম গোল। বাঁ দিক থেকে ফোলারিন বালোগুনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। সময় যত বাড়তে থাকে, আমেরিকার দাপটও বাড়তে থাকে। আত্মঘাতী গোলও মার্কিন শক্তির সামনে অজি বাহিনীর খেই হারানোর নমুনা।
মাঝে খাপছাড়া কিছু আক্রমণ ছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে বলার মতো কিছু ছিল না। আমেরিকার মাঝমাঠে টাইলার অ্যাডামস, সের্জিনো ডেস্ট এবং ওয়েস্টন ম্যাকেনি দাপট দেখাতে থাকেন আর ম্যাচ থেকে ছিটকে জেতে থাকে অজিরা। বিশেষ করে ম্যাকেনি গোটা ম্যাচটাই নিয়ন্ত্রণ করছিলেন। বল পাস দেওয়া থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ করা, সবই হচ্ছিল ম্যাকেনির পা থেকে।
আরও পড়ুন: Yuvraj Singh: এবার দিল্লির পথে যুবরাজ
বিরতির আগে দ্বিতীয় গোল করে আমেরিকার। কর্নার থেকে ডেস্টের শট প্রতিহত হয়। সেই বল হেডে জালে জড়ান অ্যালেক্স ফ্রিম্যান। প্রথমে লাইন্সম্যান গোলটি অফসাইডের জন্য বাতিল করেন। পরে ভার সেই সিদ্ধান্তের বদল আনে। দ্বিতীয় অর্ধে কিছু খাপছাড়া ফুটবল আর আগের হাফ থেকে একটু উন্নতি ছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে আর কিছুই নেই। কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করে তবে আবার ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মার্কিন দল। আর দাপটের সঙ্গে এই ম্যাচ জিতে প্রায় নকআউট নিশ্চিত করে নিল আমেরিকা (USA vs Australia)।


