Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছর ২০২৬-এর একেবারে শুরুতেই জ্যোতিষশাস্ত্র (Daily Horoscope) অনুযায়ী বিরল গ্রহসংযোগ তৈরি হতে চলেছে। বছরের প্রথম দিকেই মকর রাশিতে একত্রে অবস্থান করবে শুক্র ও মঙ্গল-যা শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে তিন রাশির জাতকদের জন্য। মকর আবার শনির অধীন রাশি, ফলে এই যোগকে জ্যোতিষীরা বিশেষ শক্তিশালী মনে করছেন। কারণ একদিকে শুক্র প্রতীক সমৃদ্ধি, ঐশ্বর্য ও সৌন্দর্যের; অপরদিকে মঙ্গল প্রতীক উদ্যম, সাহস ও কাজ সম্পাদনের শক্তির। এই দুই গ্রহ যখন শনির ঘরে পাশাপাশি আসবে, তখন জীবনের নানা ক্ষেত্রে জাগ্রত হবে উন্নতির সম্ভাবনা।

আগামী ১৩ জানুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে (Daily Horoscope)। তার ঠিক তিন দিন পর অর্থাৎ ১৬ জানুয়ারি মঙ্গলও একই রাশিতে যুক্ত হবে। প্রায় তিন সপ্তাহ এই যোগ স্থায়ী থাকবে। শুক্র থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং মঙ্গল অবস্থান করবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে ১৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টুকুকে ধরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সময় হিসেবে, যখন দু’টি গ্রহের সম্মিলিত প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এই সময় তিন রাশির জাতকরা আকস্মিক অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যক্তিগত জীবনে সুখ-শান্তির অভিজ্ঞতা পেতে পারেন।
বৃষ রাশি (Daily Horoscope)
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি হবে বিশেষ (Daily Horoscope) সৌভাগ্যের। যেকোনো কাজে আপনি সহজেই সাফল্য পাবেন। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার সুযোগও মিলতে পারে, যা আপনার ভবিষ্যৎ জীবনে শুভ প্রভাব ফেলবে। সমাজে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। কর্মজীবনে বড় কোনো সাফল্য বা পদোন্নতির যোগ রয়েছে। আর্থিক দিকেও মিলবে স্থিতি—হতে পারে লাভজনক বিনিয়োগ বা পুরনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। সম্পর্কেও আপনজনদের সহযোগিতা পাবেন এবং অবিবাহিতদের সামনে আসতে পারে নতুন প্রস্তাব।
তুলা রাশি (Daily Horoscope)
তুলা রাশির জাতকরা নতুন বছরের শুরুটা উপভোগ করবেন (Daily Horoscope) বিলাসিতা এবং আরামের ছোঁয়ায়। ঘরোয়া শান্তি বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে কাটবে আনন্দমুখর সময়। দামী কিছু কেনাকাটা বা সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। হঠাৎ কোনো সফর আপনার জীবনে উজ্জ্বল স্মৃতি যোগ করবে। কর্মক্ষেত্রে কেউ আপনার দক্ষতা ও পরিশ্রমের যথাযোগ্য মূল্যায়ন করবে, ফলে বেড়ে উঠতে পারে পদমর্যাদা বা দায়িত্ব। ব্যক্তিগত সম্পর্ক হবে আরও মধুর এবং স্থায়ী।

মকর রাশি
মকর রাশিতেই যোগ হচ্ছে শুক্র ও মঙ্গলের শক্তি, ফলে এই রাশির জাতকরা অনুভব করবেন বিশেষ উৎসাহ ও আত্মবিশ্বাস। জীবনের নানা ক্ষেত্রে অগ্রগতি হবে দৃশ্যমান। সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তই আপনাকে নিয়ে যাবে সাফল্যের পথে। নতুন বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়া বা নতুন উৎস থেকে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের শুভ সময়।
আরও পড়ুন: November Cyclone: বিয়ের মরশুমে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! জানুন লেটেস্ট আপডেট
সামগ্রিকভাবে, নতুন বছরের প্রথম দিকটি বৃষ, তুলা ও মকর-এই তিন রাশির জন্য দারুণ শুভ হয়ে উঠতে পারে। গ্রহসংযোগের এই বিশেষ সময় বয়ে আনতে পারে সমৃদ্ধি, শান্তি এবং নতুন শুরুর সম্ভাবনা। নতুন বছরকে স্বাগত জানাতে তাই মন ভরে প্রস্তুতি নিতে পারেন।



