Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের এক স্বর্ণযুগের শেষপ্রান্ত যেন আরও এক ধাপ ক্ষয়প্রাপ্ত হল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে (Dharmendra bobby deol)। তাঁর স্টারডম, ব্যক্তিত্ব, পর্দার ‘হি-ম্যান’ ইমেজ শুধু দর্শকদের নয় সারা দেওল পরিবারেরই এক অমোঘ প্রেরণা ছিল। তাঁর দেখাদেখি পরিবারের বেশিরভাগ সদস্যই অভিনয়ের জগতে এসেছেন। এই মানুষটিকে হারানোর পর শুধু ভক্তরাই নয়, স্তব্ধ তাঁর পরিবারও।
শেষকৃত্যে পরিবারের নীরব উপস্থিতি (Dharmendra bobby deol)
ধর্মেন্দ্রর মৃত্যুর পরে কেটে গিয়েছে এক দিন। কিন্তু আজও পরিবারের কোনও সদস্য সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে কোনও বিবৃতি প্রকাশ করেননি। নিজেদের মতো নীরবে, অবলীলায়, ভালোবাসা-ভরা বিদায় জানিয়েছে পরিবার। শেষকৃত্যে উপস্থিত ছিলেন সানি, ববি, হেমা মালিনী, ঐশা, অহনা পুরো দেওল পরিবার। বলিউডে নাম-যশের ঝলক থাকলেও ব্যক্তিগত ক্ষতির সামনে তারা নীরব, সংযত।
মৃত্যু প্রসঙ্গে আবেগের বিস্ফোরণ (Dharmendra bobby deol)
এই কঠিন সময়ে আবার ভাইরাল হয়েছে ববি দেওলের একটি পুরোনো ভিডিয়ো। সেখানে সিনেমায় ‘বাবার মৃত্যুর দৃশ্য’ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাবার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভীর অনুরাগ, নরম মন সবই ফুটে ওঠে সেই ক্লিপে। ধর্মেন্দ্র যখনই অসুস্থ হয়েছেন, সানি ও ববিকে বারবার চোখের জল সামলাতে দেখা গেছে। পরিবার হিসেবে তারা কখনই প্রকাশ্যে নাটকীয়তা দেখান না তবু আবেগ চাপা রাখেন না।
এক দৃশ্য বদলে দিল ববিকে (Dharmendra bobby deol)
২০২৩ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ববি দেওল। ছবির সবচেয়ে আবেগী মুহূর্তটি ছিল ধর্মেন্দ্রর অভিনীত চরিত্রের মৃত্যু। এবং ঠিক সেই দৃশ্যই দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন ববি।
হল ছেড়ে বেরিয়ে যাওয়া (Dharmendra bobby deol)
করণ জোহরের আয়োজন করা স্পেশাল স্ক্রিনিংয়ের সময় দৃশ্যটি শুরু হতেই ববি হল থেকে বেরিয়ে আসেন। তাঁর চোখে জল, মুখে কষ্টের ছাপ। পরে তিনি বলেন, “আমি বাবার মৃত্যু মেনে নিতে পারি না। পর্দাতেও না। বাস্তবেও না।”, এর পর থেকে তিনি কোনওদিনও পুরো ছবিটি দেখেননি।
পরিবারের স্তম্ভ ও প্রজন্মের নায়ক (Dharmendra bobby deol)
ধর্মেন্দ্র শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না তিনি ছিলেন দেওল পরিবারের মানসিক ভিত্তি। তাঁর কঠোর পরিশ্রম, আন্তরিকতা, পরিবারের প্রতি দায়িত্ববোধ আজও বলিউডে উদাহরণ হিসেবে স্থাপন করা হয়। ববির আবেগপ্রবণতা এই সম্পর্কের গভীরতাই তুলে ধরে।
আরও পড়ুন: Kunal Ghosh: পায়ে গুরুতর আঘাত, হাসপাতালে কুণাল ঘোষ!
‘ইক্কিস’
ধর্মেন্দ্রর শেষ অভিনীত ছবি ‘ইক্কিস’ এখনও মুক্তি পায়নি। চিরবিদায়ের পরে এই ছবিটি হয়ে উঠবে ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, আর তাঁর বাবার চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে যা এখন অসামান্য আবেগময় হয়ে উঠেছে।



