Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন (Mamata Banerjee)। তার আগেই রাজনৈতিক আবহ ক্রমশ টানটান। এহেন পরিস্থিতিতে ফের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। বনগাঁ সফরে রওনা হওয়ার ঠিক আগে হঠাৎই কপ্টারের ‘ইন্সিওরেন্স’ সমস্যা সামনে আসে। আর তার নেপথ্যে রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
হেলিকপ্টার বিভ্রাট (Mamata Banerjee)
মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভায় দাঁড়িয়ে তিনি (Mamata Banerjee) জানান, নির্ধারিত সময়ের থেকে দেরিতে পৌঁছনোর পেছনে ছিল হেলিকপ্টার বিভ্রাট। তাঁর কথায়, গত কয়েক মাসে তিনি খুব কমই আকাশপথে সফর করেছেন। অধিকাংশ যাত্রাই তিনি সড়কপথেই করেছেন। সরকারের ব্যবস্থাপনায় থাকা একটি হেলিকপ্টারেই যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রওনা হওয়ার ঠিক আগেই খবর আসে, কপ্টারটি উড়তে পারবে না।

নির্বাচনের আগেই লড়াই শুরু (Mamata Banerjee)
জনসভায় তৃণমূল নেত্রী বলেন, “ভোটের মুখে এমন ঘটনা খুব (Mamata Banerjee) ‘মজার’! নির্বাচন তো এখনও শুরুই হয়নি, অথচ লড়াই শুরু হয়ে গেল। তবে সড়কপথে আসতে এসে মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ল-এটাই ভাল।” সরাসরি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমাকে নিয়ে খেলা নয়। খেলতে এলে বুঝতে পারবে না কোনদিকে থেকে খেলাটা ফিরবে।”ঘটনাটি নিয়ে দলের অন্দরে উত্তেজনা ছড়ালেও, এই প্রথম নয় যে মুখ্যমন্ত্রীর সফরসূচিকে কেন্দ্র করে হেলিকপ্টার বিতর্ক তৈরি হল। অতীতেও একাধিকবার কপ্টার সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে।
লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে
সূত্রের দাবি, যে কপ্টারটিতে সেই দিন মমতার ওঠার কথা ছিল, গত ছ’মাস তিনি তাতে যাতায়াত করেননি। নিয়ম অনুসারে সফরের আগে আগের দিন মহড়া দেওয়া হয়। সেই মহড়া ঠিকমতোই হয়েছিল। কিন্তু সেদিনও লাইসেন্সের মেয়াদ শেষের বিষয়টি কেউ জানায়নি। অথচ মঙ্গলবার সকালে বিমান কর্তৃপক্ষ জানায়, কপ্টারের লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ফলে নিরাপত্তা বিধি অনুযায়ী ওই কপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি।

সড়কপথে বনগাঁর উদ্দেশে রওনা
বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী সড়কপথে বনগাঁর উদ্দেশে রওনা দেন। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা প্রশাসনিক মহলকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন আগেভাগে জানানো হল না-এই প্রশ্ন সামনে এসেছে। তদন্ত শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। একইসঙ্গে কপ্টার সরবরাহকারী সংস্থাকে ইতিমধ্যেই ‘শোকজ’ নোটিস পাঠানো হয়েছে।


