Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। রবিবার দলের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
প্রাক্তন তৃণমূল (Koel Mallick)
এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। চলতি বছরের শুরুতেই তাঁকে প্রথমবার রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল তৃণমূল। তাঁর সঙ্গে রাজ্যসভার টিকিট পেয়েছিলেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং আইনজীবী মানেকা গুরুস্বামী। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক ছিলেন অভিনেত্রী কোয়েল।
তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়দের মতোই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিক। এরপর এবার তাঁকেই বিজেপির প্রার্থী হিসেবে সামনে আনল পদ্ম শিবির।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
এর আগে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককেও ফের রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল বিজেপি। তিনজনই বিজেপির টিকিটে পুনরায় রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেই একই কৌশল নিল বিজেপি।

