Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৌতুক শিল্পী কুণাল কামরাকে (Kunal Kamra) ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এবার বিতর্কের কেন্দ্রে তাঁর পরিহিত একটি টি-শার্ট। ওই পোশাকের নকশা ও বার্তা নিয়ে বিজেপি শিবিরে ছড়িয়েছে তীব্র উত্তেজনার রোষ নেমেছে। তাঁদের অভিযোগ, কুণাল ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) অবমাননা করেছেন। এর জেরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রাজনৈতিক রণক্ষেত্র (Kunal Kamra)
মঙ্গলবার বিজেপি নেতা ও মহারাষ্ট্রের প্রভাবশালী (Kunal Kamra) সাংগঠনিক মুখ চন্দ্রশেখর বাওয়ানকুলে সাংবাদিকদের জানান, সোশ্যাল মিডিয়ায় কুণালের সাম্প্রতিক পোস্টগুলি ‘অশালীন’ ও ‘উসকানিমূলক’। তাঁর বক্তব্য, “যে-ই হোক, এমন আপত্তিকর পোস্ট করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আইন নিজের মতো চলবে।” এই মন্তব্যের পরই পরিষ্কার হয়ে যায় যে, বিতর্ক আর শুধুই সোশ্যাল মিডিয়ার কথোপকথন সীমাবদ্ধ নেই; তা রাজনৈতিক রণক্ষেত্রে প্রবেশ করেছে।
‘RSS’-কে বিকৃত করে অপমান করার কৌশল (Kunal Kamra)
সোমবার কুণাল সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি (Kunal Kamra) শেয়ার করেন। সেই ছবিতেই ঝড় তোলে তাঁর টি-শার্ট। পোশাকটিতে বড় অক্ষরে লেখা ছিল ‘PSS’। তার মাঝখানে একটি কুকুরের ছবি আঁকা, আর সেই ছবি দেখে অনেকেরই মনে হয়েছে কুকুরটি ওই লেখার উপর প্রস্রাব করছে। বিজেপি–র দাবি, এ আসলে ‘RSS’-কে বিকৃত করে অপমান করার কৌশল। যদিও কুণাল তাঁর পোস্টে শুধু লিখেছিলেন, “এটা কোনও কমেডি ক্লাবে তোলা ছবি নয়”-তবু বিতর্কের আগুন তাতে আরও জ্বলে ওঠে।

কঠোর ব্যবস্থা
বিতর্কে জড়িয়ে পড়েন মহারাষ্ট্রের মন্ত্রী ও শাসক জোটের মুখ সঞ্জয় শিরসতও। তিনি তীব্র ভাষায় বলেন, “এটা প্রথম নয়, আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ব্যঙ্গ করেছে ও। সেই সময়ই আমরা সতর্ক করেছিলাম। এবার তো সরাসরি আরএসএস-কে আক্রমণ করছে। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

আরও পড়ুন: Partha Chatterjee: দীর্ঘ কারাবাস শেষে কি ফিরবেন বিধানসভায়? পার্থকে নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা!
কুণালকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চেই তাঁর এক সরাসরি পারফর্ম্যান্সকে কেন্দ্র করে ঝড় উঠেছিল। সেই অনুষ্ঠানে তিনি একনাথ শিন্ডের রাজনৈতিক জীবন নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। নাম না করলেও বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট ছিল। পরে মুম্বইয়ের হ্যাবিট্যাট কমেডি ক্লাব, যেখানে কুণাল নিয়মিত পারফর্ম করেন, তা ভাঙচুরও করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ এখনও পুরোপুরি মোছেনি।


