Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্দেশ মতো গণনা পত্র পূরণ না (Malda Violence) করায় মালদহের হরিশ্চন্দ্রপুরে এস আই আর এর কাজে থাকা এক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা এবং তার স্বামীর ওপর এলাকার এক শাসক দল আশ্রিত প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠল। ওই পার্শ্বশিক্ষিকা কে শারীরিক মানসিক হেনস্থার পাশাপাশি তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। এমনকি ওই শিক্ষিকার স্বামীর অন্ডকোষ চেপে ধরে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রভাবশালী জমি মাফিয়ার বিরুদ্ধে। বর্তমানে ওই শিক্ষিকার স্বামী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে…(Malda Violence)
ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর (Malda Violence) গ্রাম পঞ্চায়েতের এলাকায় ডাটিওন গ্রামে। ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মন্ডল এসআই আর এর কাজের জন্য বি এল ওর পদে নিযুক্ত রয়েছেন এলাকায়। কিন্তু অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী রাধিকাপুর বালুয়া টোলার গ্রামের বাসিন্দা প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কসিমুদ্দিন দীর্ঘ কয়েক দিন ধরেই নিবেদিতা এবং তার স্বামী কমল মন্ডল কে উত্যক্ত করছিলেন।
নিবেদিতার স্বামীকে বেধড়ক মারধর (Malda Violence)
শিক্ষিকা এবং স্বামীকে নির্দেশ দিয়ে ছিলেন এলাকায় তার নির্দেশেই (Malda Violence) এস আই আর এর ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের সমস্ত কাজ তার নির্দেশ মেনেই হবে। কিন্তু নিবেদিতা এবং তার স্বামী এই নির্দেশ না মানায় জমিতে একা পেয়ে নিবেদিতার স্বামীকে বেধড়ক মারধর করে এলাকায় জমি মাফিয়া বলে পরিচিত কসিমুদ্দিন। নিবেদিতার স্বামী কমলের অন্ডকোষ চেপে ধরে প্রাণে মারার চেষ্টা করা হয়।। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা
সেখানে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে। প্রাক্তন কংগ্রেস মেম্বার কোশিমদ্দীন এলাকায় প্রভাবশালী জমি মাফিয়া বলে পরিচিত। এর আগেও এলাকায় বেআইনি সালিশি সভার নেতৃত্ব দিতে গিয়ে পুলিশকেও মারধর করার অভিযোগ উঠে ছিল তার বিরুদ্ধে। সমস্ত ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ এর ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: Kasba Incident: কসবায় ফের সহিংসতা, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি!
তৃণমূলের দাবি ভিত্তিহীন!
এদিকে গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। কংগ্রেসের দাবি কসিমুদ্দিন বর্তমানে তাদের দলের কেউ নয় সে শাসকদল আশ্রিত। অন্যদিকে বিজেপির দাবি রাজ্যের শাসক দল চাইছে এলাকার সমাজবিরোধীদের দিয়ে প্রভাব খাটিয়ে এস আই আর এর ফর্ম ফিলাপ করাতে। বুথ লেভেল অফিসাররা এর প্রতিবাদ করলেই জুটছে মারধর। অন্যদিকে তৃণমূলের দাবি ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে অবিলম্বে পুলিশকে বলা হবে ব্যবস্থা গ্রহণ করতে।


