Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন ১,৮০৬ জন চিহ্নিত অযোগ্যের নাম, পিতৃপরিচয়, রোল নম্বর, বিষয়, জন্মতারিখ দিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল(SSC List)।
আরও পড়ুন: SSC HC: ২০২৫ এসএসসির OMR প্রকাশের নির্দেশ, আপলোড করতে হবে ওয়েবসাইটেও
তালিকা নিয়ে নয়া বিতর্ক(SSC List)
তবে তালিকায় নাম থাকা অযোগ্যরা ২০১৬ সাল থেকে কোন স্কুলে পড়াচ্ছিলেন, বাড়ির ঠিকানা এবং তাঁদের বিভাগ উল্লেখ না করায় সেই নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক, উঠছে প্রশ্ন। কারণ, আদালতের স্পষ্ট নির্দিষ্ট ছিল বিস্তারিত তথ্য সহ চিহ্নিত ‘দাগি’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ আদালতের(SSC List)
আগেই সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দেয় রাজ্য। তার ভিত্তিতেই আদালত নির্দেশ দেয়, কোনওমতেই যেন পরবর্তী পরীক্ষায় এরা বসতে না পারে। কিন্তু এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় অনেক অযোগ্যই বসেছে সেখানে। এমনকি ইন্টারভিউ তালিকাতেও নাম দেখা যায়। কলকাতা হাই কোর্টে মামলার ভিত্তিতে বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, শুধু নাম নয়, চিহ্নিত অযোগ্যদের নাম, ঠিকানা, পিতৃপরিচয়-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
তালিকায় পুরো তথ্য নেই(SSC List)
এর আগে রাজ্য যে তালিকা প্রকাশ করেছিল, সেখানে শুধু চিহ্নিত অযোগ্যদের নাম ও রোল নম্বর ছিল। বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ হল, তাতে আদালতের নির্দেশ অনুযায়ী, নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। তবে এখানে উল্লেখ করা হয়নি ওই প্রার্থী ২০১৬ সাল থেকে কোন স্কুলে পড়াচ্ছিলেন। উল্লেখ করা হয়নি তাঁদের বিভাগও। আর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, কেন চিহ্নিত অযোগ্যরা কোন স্কুলে পড়াতেন তার উল্লেখ নেই?
‘সময় বাড়ছে, বাড়ছে বিভ্রান্তিও’(SSC List)
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়তেই বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, ফল কী হবে বুঝতেই পারছি না। বরং বিভ্রান্তি বাড়ছে।”



