Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি কৃষ্ণা রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে? ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রথমে বলে, কেওয়াইসি না থাকার কারণে। আবার পরে তারা দাবি করে, ইডি-এর তদন্তের কারণে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের(Abhishek Banerjee)
ব্যাঙ্ক কর্তৃপক্ষ দু’বার দু’রকম যুক্তি দেওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাঙ্কের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না। না হলে ব্যাঙ্কের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে?’
অভিষেককের আইনজীবীর যুক্তি(Abhishek Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) আইনজীবী অয়ন ভট্টাচার্য্য আদালতে বলেন, তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’টি ক্রেডিট কার্ড আছে। ২০১৭ থেকে এই অ্যাকাউন্ট রয়েছে। অথচ হঠাৎ নোটিস না দিয়েই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কেওয়াইসি করতে হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অথচ, কেওয়াইসি-এর মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। তা শুনে বিচারপতি কৃষ্ণা রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘এখন তো অনলাইনে কেওয়াইসি করা যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন কেওয়াইসি-এর জন্য ডেকে পাঠালেন? আপনার ব্যাঙ্ক একটু বেশিই আগ্রহী ওঁকে দেখার জন্য। মনে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ! কবে সমাধান করবেন? যা নথি লাগে এখানেই দিয়ে দিন।’
আরও পড়ুন: Kolkata Fire: ৯ প্রাণহানির পরও কি হুঁশ ফিরল! ৯ গেস্ট হাউস ও ৪ রেস্তোরাঁকে শো-কজ
অভিষেককে দেওয়া ব্যাঙ্কের চিঠি নিয়ে সমালোচনা বিচারপতির
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যে চিঠি দিয়েছিল, সেই চিঠির ভাষা ও বয়ান নিয়েও এদিন চরম সমালোচনা করেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, এইভাবে কোনও গ্রাহককে চিঠি পাঠানো যায় না। তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ আদালতকে জানায়, ব্যাঙ্কে কিছু অভ্যন্তরীণ সমস্যা হয়েছে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেওয়াইসি-এর জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই আভ্যন্তরীণ সমস্যাটা প্রকাশ্যে বলা সম্ভব নয় বলে আদালতে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার জবাবে বিচারপতি বলেন, ‘সে যেকোনো সমস্যা থাকতেই পারে। কিন্তু গ্ৰাহককে না জানিয়ে এভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন?’
আরও পড়ুন: Durga Puja: ভিড় এড়িয়ে সেরা মণ্ডপে পৌঁছবেন কীভাবে? টয়লেট পেলেই বা করবেন কী? রইল মোক্ষম উপায়
এরপরই ব্যাঙ্কের আইনজীবী অভিষেকের বিরুদ্ধে চালা ইডি-এর মামলার প্রসঙ্গ তোলেন। আর তা শুনেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি বলেন, ‘নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না। না হলে ব্যাঙ্কের ম্যানেজারকে ডেকে আনতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়।’
আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি(Abhishek Banerjee)
এরপরই বিচারপতি কৃষ্ণরাও নির্দেশ দেন আজ তথা বৃহস্পতিবারই ব্যাংকের কোন একজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। এবং আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং কেওয়াইসি ফর্ম-সহ কেওয়াইসি-এর জন্য প্রয়োজনীয় যাবতীয় নথি ও তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই ব্যাঙ্ক আধিকারিক এর হাতে তুলে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার তথা ২৪ অগস্ট। ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য। তবে সেই আবেদনে হস্তক্ষেপ করেনি আদালত।


