Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ-পশ্চিম কলকাতার যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে পার্পল লাইনে আরও বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা(Kolkata Metro)। সপ্তাহের শুরুতেই নতুন সময়সূচি কার্যকর হবে, যা বিশেষভাবে উপকারে আসবে মাঝেরহাট স্টেশন হয়ে ইস্টার্ন রেলের লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৮০টির বদলে প্রতিদিন ৮৪টি মেট্রো চলবে এই রুটে।
সপ্তাহের শুরুতেই যাত্রীদের জন্য সুখবর(Kolkata Metro)
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন পার্পল লাইনে সোমবার থেকে শুক্রবার মোট ৮০টি পরিষেবা—৪০টি আপ এবং ৪০টি ডাউন—চালানো হত। কিন্তু যাত্রীসংখ্যা বাড়া এবং পূর্বরেলের লোকাল ট্রেন পরিষেবার সঙ্গে মেট্রো পরিষেবাকে(Kolkata Metro) জুড়তে ১ ডিসেম্বর থেকে চালানো হবে প্রতিদিন ৮৪টি পরিষেবা। এর মধ্যে ৪২টি আপ এবং ৪২টি ডাউন ট্রেন থাকবে।

নতুন সূচিতে বাড়ছে যাতায়াতের সুবিধা(Kolkata Metro)
নতুন সময়সূচি অনুযায়ী(Kolkata Metro), জোকা থেকে মাঝেরহাটের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৬টা ৫০ মিনিট। অন্যদিকে মাঝেরহাট থেকে জোকাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১৪ মিনিট।
দিনের শেষ পরিষেবাতেও বড় পরিবর্তন
দিনের শেষ পরিষেবাতেও বড় পরিবর্তন হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ০৫ মিনিটে, যা আগে চলত রাত ৮টা ৩৬ মিনিটে। মাঝেরহাট থেকে জোকাগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৬ মিনিটে, যা আগে ছিল রাত ৮টা ৫৭ মিনিট।
আরও পড়ুন: SSC Bratya: এসএসসি নিয়োগে ব্রাত্যর তোপ: নতুন নিয়োগও বানচালের চেষ্টা বিরোধীদের
পরিসেবা বৃদ্ধিতে স্বস্তি যাত্রীদের
এই অতিরিক্ত পরিষেবা এবং বাড়তি সময়সীমার ফলে বিশেষ লাভবান হবেন শিয়ালদহ–বজবজ লোকাল ট্রেনের যাত্রীরা। অনেক যাত্রী সকালে লোকাল থেকে নেমে মেট্রো ধরতে সমস্যায় পড়তেন, আবার রাতেও শেষদিকে মেট্রোর অভাবে যাতায়াতে অসুবিধা হত। নতুন সূচি সেই সমস্যার অনেকটাই সমাধান করবে।

শনিবার পরিষেবা, রবিবার বন্ধ
মেট্রো রেল সূত্রে খবর, ২২ নভেম্বর ২০২৫ থেকে শনিবারেও পার্পল লাইনে পরিষেবা শুরু হয়েছে। শনিবার মিলিয়ে ২০ আপ এবং ২০ ডাউন, মোট ৪০টি মেট্রো চলবে। তবে রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না। নতুন সময়সূচি কার্যকর হলে দক্ষিণ-পশ্চিম কলকাতা, ঠাকুরপুকুর, জোকা, বেহালা ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা আরও দ্রুত এবং সহজে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবেন। মেট্রোর দাবি, পরিষেবার সংখ্যা বৃদ্ধি এবং অপারেশনাল সময় বাড়ার ফলে যাত্রীচাপও আরও সুষম হবে।


