Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই (Rohit and Kohli) ক্রিকেটমহলে নানা আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনার শেষ নেই। দুই তারকা ক্রিকেটার কি আরেকবার ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে দেখা দেবেন? বয়স, ফিটনেস এবং পারফরম্যান্স-সব মিলিয়ে প্রশ্ন উঠছে বারবার। তবে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল এই বিতর্কে স্পষ্ট বার্তা দিলেন। তিনি জানিয়ে দিলেন, রোহিত ও বিরাট দু’জনেই ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে পুরোপুরি সক্ষম।
ওয়ান ডে সিরিজ শুরুর ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি মর্কেল (Rohit and Kohli)
রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ শুরুর ঠিক (Rohit and Kohli) আগে সাংবাদিকদের মুখোমুখি হন মর্কেল। ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই তিন ম্যাচের সিরিজকে ঘিরে উত্তেজনা থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ভবিষ্যৎ বিশ্বকাপ। মর্কেল বলেন, “বিশ্বকাপ নিয়ে এখনই মাথা ঘামানো ঠিক নয়। এখনও বেশ কিছুটা সময় বাকি। রোহিত আর বিরাট-দু’জনেই বিশ্বমানের ক্রিকেটার। ওরা যতদিন নিজেদের ফিটনেসের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে সহজেই টিকে থাকবে।”

আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই (Rohit and Kohli)
তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার (Rohit and Kohli) কোনো বিকল্প নেই। “এত বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা বিশেষ ভূমিকা নেয়। রোহিত আর বিরাট বহু দুঃসাধ্য পরিস্থিতি সামলে ম্যাচ জিতিয়েছে। তারা জানে চাপের মুহূর্তে কীভাবে খেলতে হয়। তাই সুযোগ পেলে ২০২৭ বিশ্বকাপে তাদের দেখা যেতেই পারে”-মন্তব্য মর্কেলের।

নিজের অভিজ্ঞতাও উঠে আসে তার কথায়
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসারের নিজের অভিজ্ঞতাও উঠে আসে তার কথায়। মর্কেল মজার ছলে বলেন, “রোহিত আর বিরাটের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে বহুবার রাতের ঘুম নষ্ট হয়েছে। ওদের উইকেট নেওয়া কতটা কঠিন, তা একজন বোলারই ভালো জানে। সেই কারণেই আমি নিশ্চিত-ওরা চাইলেই আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে।”
ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজ
এদিকে ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী। প্রথম ম্যাচ রাঁচিতে, দ্বিতীয় ম্যাচ রায়পুরে ৩ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ বিশাখাপত্তনমে ৬ ডিসেম্বর হবে। এই সিরিজে রোহিত শর্মা আবারও নজরের কেন্দ্রে। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজে দুরন্ত সেঞ্চুরি করে ফর্মের শীর্ষে উঠে এসেছেন তিনি। তাঁর ODI কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি ছিল সেটি।
আরও পড়ুন: Dona Ganguly: ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ নিয়ে কটূক্তি, পুলিশের দ্বারস্থ সৌরভ-ঘরনি!
বিরাট কোহলি যদিও ধারাবাহিকভাবে দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, তবে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেই নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের ভরসা আবারও এই দুই কিংবদন্তির কাঁধেই।

২০২৭ সালের বিশ্বকাপের জন্য এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন হলেও দলের বোলিং কোচের মন্তব্যে স্পষ্ট-ভারতীয় ড্রেসিংরুম এখনও রোহিত- কোহলিকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখছে। অভিজ্ঞতা, ফিটনেস এবং পারফরম্যান্স-এই তিন ক্ষেত্রেই তারা এখনও দলের মূল স্তম্ভ বলেই মত বিশেষজ্ঞদের।


