Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) আইপিএল থেকে অবসর নিলেন। কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার তাঁকে ধরে রাখেনি। রবিবার নিজেই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
কেকেআরের অবিচ্ছেদ্য অংশ (Andre Russell)
রাসেল প্রথম আইপিএলে অংশগ্রহণ করেছিলেন ২০১২ সালে (Andre Russell)। প্রথম দুই বছর তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলে, তখন থেকেই রাসেল কেকেআরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। দলের কর্তৃপক্ষও তাঁকে বাদ দেওয়ার কথা ভাবেননি, এবং রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মরসুম ধরে আইপিএলে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণে এবার নিলামের আগে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। অবশেষে, নিজেই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রাসেল।

দলের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না (Andre Russell)
১১ বছর ধরে কেকেআরের হয়ে খেলা এই অলরাউন্ডার জানিয়েছেন (Andre Russell), দলের বিরুদ্ধে তিনি আর মাঠে নামতে পারবেন না। এই কারণে আইপিএল থেকে বিদায় নেওয়া ছাড়া বিকল্প ছিল না। তবে ক্রিকেটার হিসাবে রাসেল এখনও কেকেআরের সঙ্গে যুক্ত থাকবেন। তাঁকে ‘পাওয়ার কোচ’ হিসেবে রাখা হচ্ছে। এছাড়া দলের অন্যান্য সহকারী কোচের কাজেও তিনি থাকবেন।
ভিডিয়ো বার্তা
ভিডিয়ো বার্তায় রাসেল জানিয়েছেন, ‘‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্যান্য লিগ এবং কেকেআরের অন্যান্য দলগুলোর হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের সঙ্গে আমার অসাধারণ স্মৃতি আছে। দলের সঙ্গে কাটানো সময় ছিল দারুণ। তবে কখনও কখনও থামতে হয়। এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াই সেরা।’’
রাসেল আরও বলেন, ‘‘অনেকেই হয়তো বলবেন, ‘এখনই কেন অবসর? আরও কয়েক বছর খেলতে পারতেন।’ কিন্তু আমি চাই না আইপিএলে ম্লান হয়ে যাই। নিজের উত্তরাধিকার রেখে যেতে চাই। হয়তো অনেকেই বলবেন, আমার অনেক আগেই অবসর নেওয়া উচিত ছিল।’’

আরও পড়ুন: SIR: বিএলও-দের চাপ কমাতে কমিশনের নয়া নির্দেশ, এনুমারেশন প্রক্রিয়াতেও বাড়তি সময় ঘোষণা!
তিনি নিজের পুরনো ভিডিয়োগুলো দেখার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন, ‘‘ইনস্টাগ্রামে পুরনো ভিডিয়ো দেখলে নিজেকে বিভিন্ন জার্সিতে দেখি। দলের কোচিং স্টাফ এবং সতীর্থরা পুরনো কিছু ভিডিয়ো পাঠিয়েছে। ওরা বলেছেন, আমাকে সবচেয়ে ভাল লাগে বেগুনি জার্সিতে দেখা। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কয়েক রাত ঘুমোতে পারিনি। বেঙ্কির সঙ্গে বহুবার আলোচনা করেছি।’’



