Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ন্যায় ও কর্মফলের (Shani Dev) প্রতীক হিসেবে মানা হয়। অনেকেই শনির কঠোর দৃষ্টি নিয়ে উদ্বিগ্ন থাকেন, তবে শাস্ত্রমতে শনি কখনও অকারণে কাউকে কষ্ট দেন না। বরং যে ব্যক্তি সৎভাবে নিজের কর্তব্য পালন করেন, তাঁকে শনি আশীর্বাদও করেন। শনির কৃপা লাভ করলে জীবনে স্থিতি আসে, সমস্যার সমাধান হয় এবং কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা যায়।
স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে-মানুষ যখন শনির আশীর্বাদ (Shani Dev) পাওয়ার যোগ্য হয়ে ওঠে, তখন কিছু বিশেষ স্বপ্নের মাধ্যমে সে ইঙ্গিত পায়। এই স্বপ্নগুলি জানায়, জীবনের অন্ধকার কেটে এবার ভাল সময় আসতে চলেছে। দেখা যাক, কোন কোন স্বপ্নকে শনির শুভ সংকেত বলে ধরে নেওয়া হয়।
কালো কুকুরকে খুশি ভাবে দেখা (Shani Dev)
স্বপ্নে যদি দেখেন আপনি কালো রঙের কুকুরের সঙ্গে (Shani Dev) খেলছেন, বিশেষত যদি সে কুকুরটি আপনাকে দেখে লেজ নাড়ছে বা আনন্দিত মনে হয়—তবে এটি খুবই শুভ লক্ষণ। জ্যোতিষশাস্ত্রে কালো কুকুরকে শনির বাহন হিসেবে ধরা হয়। এমন স্বপ্নের অর্থ, আপনার জীবনের দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে চলেছে। আর্থিক লাভ, সম্পদ বৃদ্ধি এবং পুরনো সমস্যার সমাধানের ইঙ্গিত এতে থাকে।
শনিকে হাতির উপরে আরোহী দেখা (Shani Dev)
স্বপ্নে যদি শনিদেবকে হাতির পিঠে বসা অবস্থায় দেখতে (Shani Dev) পান, তবে তা অত্যন্ত শক্তিশালী শুভ সংকেত। হাতি শক্তি এবং রাজসিকতার প্রতীক। এমন স্বপ্ন মানে আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করেছে। বহুদিন আটকে থাকা কাজ এগোবে এবং পারিবারিক জীবনে সাফল্য ও শান্তি মিলবে।

শিবলিঙ্গের দর্শন
শিবলিঙ্গ সাধারণত ভগবান শিবের প্রতীক হলেও, স্বপ্নে এর উপস্থিতি শনির বিশেষ কৃপাকেও নির্দেশ করে। এটি জানায়, আপনার শরীর ও মনের উপর যে চাপ বা দুর্বলতা ছিল, তা কমতে শুরু করবে। অর্থভাগ্য উন্নত হবে, পরিবারের সম্পর্ক দৃঢ় হবে এবং মন শান্ত থাকবে।
শনির মন্দির দেখা
স্বপ্নে কোনো শনি মন্দির দেখলে তার মানে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। যাঁরা চাকরি বা ব্যবসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের জন্য এটি নতুন সুযোগের ইঙ্গিত। আর্থিক দিক থেকেও স্থায়িত্ব আসতে পারে।
আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে ২ জনকে হত্যা
স্বপ্নে শনির আশীর্বাদ গ্রহণ
সবচেয়ে শুভ স্বপ্নগুলোর মধ্যে এটি অন্যতম। যদি দেখেন শনি নিজে আপনাকে আশীর্বাদ করছেন বা কৃপাদৃষ্টি দিচ্ছেন, তবে বুঝতে হবে জীবনের কঠিন পথ ধীরে ধীরে সহজ হতে চলেছে। বাধা দূর হবে, সাফল্যের দরজা খুলবে, নতুন সুযোগ মিলবে এবং ভাগ্য শক্তিশালী হবে।


