Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসসি ২০১৬ চাকরি বাতিলের রায়ের পুর্নবিবেচনা এবং ২০২৫ নতুন নিয়োগপ্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। এ দিন ছিল তারই শুনানি। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত সেই আবেদন (SSC Recruitment) খারিজ করে দিলেন।
হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট (SSC Recruitment)
আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মামলায় কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে বলেন, ‘যখন কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভাল ও মেধাবী পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভালো পড়ুয়া, তাঁরা আবার নিযুক্ত হয়ে যাবেন।’
আরও পড়ুন:SIR: বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা, খসড়া তালিকা প্রকাশের তারিখ বদল
এর আগে এসএসসি ২০২৫ নতুন নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত কোনও মামলা আর সুপ্রিমকোর্ট শুনবে না (SSC Recruitment)। যোগ্যদের সঙ্গে নতুনদেরও একসঙ্গে পরীক্ষা নেওয়া, অতিরিক্ত শূন্যপদ তৈরি, অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও পড়েছে কমিশন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, কোর্টের নির্দেশ ছিল দুর্নীতি মুক্ত পরীক্ষা করা। কিন্তু নতুনদের পরীক্ষা নেওয়া, অতিরিক্ত শূন্যপদ তৈরির কথা আদালত বলেনি। এই সিদ্ধান্ত যখন এসএসসি নিয়েছে, বাকিটা তাঁদেরই সামলাতে হবে।’
অতিরিক্ত ১০ নম্বর, অযোগ্যদের পরীক্ষায় বসা, বিশেষভাবে সক্ষম অযোগ্যদের সুযোগ নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলছে। ইতিমধ্যেই, অযোগ্য, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপত্র তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। এর মধ্যেই ২৬ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও (SSC Recruitment) এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।


