Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ৭ই পৌষ ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রবি ঠাকুরের শান্তিনিকেতন পৌষমেলা। এবছর মেলা ছয় দিনের। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে প্রস্তুতি(Poush Mela)। দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট(Shantiniketan)। বেশ কয়েক বছর পর বড় করে পৌষমেলা হচ্ছে, স্বাভাবিকভাবেই আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা।
পৌষমেলায় ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা (Poush Mela)
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে অন্যতম বড় উৎসব শান্তিনিকেতন পৌষমেলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলায় ভিড় জমায় দেশী-বিদেশি বহু পর্যটক। শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়েছে, এ বছর শান্তিনিকেতন পৌষ মেলা ছয় দিনের। পরিবেশবান্ধব মেলা হবে। তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে। মাঠ পরিদর্শন চলছে। এবারে মেলা খুব সুন্দর হবে।
আর মাত্র কিছুদিনের অপেক্ষা (Poush Mela)
শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষমেলা হাতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ইংরেজি ২৩ শে ডিসেম্বর ৭ই পৌষ থেকে শুরু হবে ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষমেলা। পৌষমেলার প্রস্তুতি পর্যায়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর কর্মী পরিষদ ঘনঘন বৈঠক করছেন। পূর্বপল্লীর পৌষমেলার মাঠ পরিদর্শন করছেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মাঠ পরিষ্কারের কাজ।
আরও পড়ুন: Metro Stuck: মেট্রোর টানেলে ‘মর্নিং ওয়াক’
আশায় বুক বেঁধেছেন স্থানীয় ব্যবসায়ীরা (Poush Mela)
বোলপুর শান্তিনিকেতন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র। পর্যটন ব্যবস্থার সাথে যুক্ত বহু মানুষ। স্থানীয় ব্যবসায়ীরা তাকিয়ে থাকে পৌষ মেলার দিকে। এবছর শান্তিনিকেতন পৌষ মেলা বড় আকারে হচ্ছে। স্বাভাবিকভাবেই দুটো পয়সা মুখ দেখার আশায় বুক বেঁধেছেন স্থানীয় ব্যবসায়ীরা।



