Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ দুই সেশনের ক্লোজিং পয়েন্টের আশপাশেই বুধবার যাত্রা শুরু হতে পারে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stocks)।
নজরে এই ৬ স্টক (Stocks)
দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের সপ্তাহের দুই সেশনেই পতন হয়েছে। সেনসেক্স ও নিফটি৫০-র পতনের মাত্রাও বেড়েছে মঙ্গলবার। পতনের এই চোখ রাঙানির মধ্যে বুধবার মার্কেট কেমন থাকে সেই দিকে নজর থাকবে লগ্নিকারীদের। গিফ্ট নিফটি থেকে মিউটেড স্টার্টার ইঙ্গিত মিলেছে। সুতরাং মনে করা হচ্ছে বুধবার শেষ ক্লোজিং পয়েন্টের আশপাশেই পথচলা শুরু হতে পারে দুই ইনডেক্সের (Stocks)।
মঙ্গলবার নিফটি৫০ ১৪৩ পয়েন্ট কমে রয়েছে ২৬ হাজার ৩২ পয়েন্টে আর ৫০৩ পয়েন্ট কমে সেনসেক্স রয়েছে ৮৫ হাজার ১৩৮ পয়েন্টে। বোনানজার রিসার্চ অ্যানালিস্ট অভিনব তিওয়ারি জানাচ্ছেন, ‘ফ্রেশ সেন্টিমেন্টের অভাব রয়েছে বাজারে। আরবিআই-এর মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হচ্ছে বুধবার। শুক্রবার পর্যন্ত তা চলবে। রেপো রেট নিয়ে আরবিআই কী সিদ্ধান্ত নেয়, সে দিকে নজর থাকবে। এই পরিস্থিতিতে বুধবার কোন কোন স্টকে নজর রাখবেন জেনে নিন।

আরও পড়ুন: Khagragar Case: ঠিক কতটা বড় হামলা পরিকল্পনা করেছিল জেএমবি?
- বেদান্ত লিমিটেড: এই সংস্থার স্টকের দাম ৫৩৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫৭৬ টাকা এবং এর স্টপ লস ৫১৯ টাকা।
- ইন্দাসইন্ড ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের স্টকের দাম ৮৫৩ টাকা। এর টার্গেট প্রাইস ৮৭৫ টাকা এবং এর স্টপ লস ৮৪০ টাকা।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টকের দাম ১৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ১৫২ টাকা এবং এর স্টপ লস ১৪০ টাকা।
- বেলরাইজ ইন্ডাস্ট্রিজ: এই সংস্থার স্টকের দাম ১৭০ টাকা। এর টার্গেট প্রাইস ১৮০ টাকা এবং স্টপ লস ১৬৯ টাকা।
- এনটিপিসি: এনটিপিসির স্টকের দাম ৩২৮ টাকা। এর টার্গেট প্রাইস ৩৪৮ টাকা এবং স্টপ লস ৩২২ টাকা।
- বিড়লাসফ্ট: এই সংস্থার স্টকের দাম ৪০৫ টাকা। এর টার্গেট প্রাইস ৪৩৩ টাকা এবং স্টপ লস ৩৮৮ টাকা (Stocks)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


