Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্লাইট বাতিলের জেরে ধস নেমেছে ইন্ডিগোর শেয়ার দরে। দেশজুড়ে শুধু নভেম্বরেই এই সংস্থার ১ হাজার ২৩২টি বিমান বাতিল হয়েছে (Indigo)।
ইন্ডিগোর শেয়ার মার্কেটে ধস (Indigo)
ইন্ডিগো গত তিন ধরে উড়ান পরিষেবা নিয়ে সমস্যার মুখে পড়েছে। বৃহস্পতিবারও এই সংস্থার প্রচুর পরিমাণে ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার দিল্লিতে ৩৮টি, বেঙ্গালুরুতে ৪২, মুম্বইয়ে ৩৩ ও হায়দরাবাদে ১৯টি এই সংস্থার বিমান বাতিল হয়েছে। দেশজুড়ে ১ হাজার ২৩২টি বিমান বাতিল হয়েছে শুধু নভেম্বর মাসেই। নির্ধারিত সময়ের চেয়ে অনেক পরে রওনা দিয়েছে বহু ফ্লাইট। অভিযোগ পর্যাপ্ত পাইলট না থাকার কারণের এই ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। তার প্রভাব পড়েছে সংস্থার শেয়ার দরে (Indigo)।

সংস্থার পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ার দর বৃহস্পতিবার নেমেছে প্রায় ৩ শতাংশ। যার ফলে ইন্ডিগোর দর নেমে হয় ৫ হাজার ৪০৫ টাকা। তবে গত কয়েকটি ট্রেডিং সেশনে ডাউন ছিল এই সংস্থার স্টক। এর ফলে ৭ শতাংশের উপরে দাম কমেছে সংস্থার শেয়ারে। এই শেয়ারের দাম গত এক মাসে প্রায় ২ শতাংশ। গত এক বছরে এই স্টকের দাম ২৭ শতাংশ বেড়েছে। গত পাঁচ বছরে ২১৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক।

গত মাস থেকেই চালু হয়েছে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সংক্রান্ত নতুন নিয়ম। এর জেরে পরিবর্তন এসেছে পাইলটদের ডিউটি এবং বিশ্রামের সময়ে। আর এই কারণেই ইন্ডিগোতে পাইলটের অভাব হয়েছে। যার ফলে এই সংস্থার বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে সংস্থা। শেয়ার দরে এর স্পষ্ট প্রভাব পড়েছে (Indigo)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


