Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গোলাপি বলের টেস্টে একচ্ছত্র আধিপত্য বিরাজ করেছেন মিচেল স্টার্ক। ভাঙলেন আক্রমের সর্বকালের রেকর্ড (Mitchell Starc)।
রেকর্ড বুকের শীর্ষে স্টার্ক (Mitchell Starc)
অ্যাশেজের প্রথম ম্যাচে মিচেল স্টার্ককে দেখা গিয়েছিল বিধ্বংসী মেজাজে। গোলাপি বলের টেস্টের প্রথম দিনেও তিঁনি তাঁর ফর্ম ধরে রেখেছেন আর তার সুবাদে নাম লেখালেন ইতিহাসের পাতায়। টেস্টে বাঁ হাতি এই অজি পেসার রেকর্ড করলেন সবচেয়ে বেশি উইকেট নিয়ে। ভাঙলেন ওয়াসিম আক্রমের সর্বকালের রেকর্ড। দ্বিতীয় স্থানে শুরু করেন দিন। দুই উইকেট প্রয়োজন ছিল সুইং সম্রাটের রেকর্ড ভাঙতে। আর সেটা করতে তাঁর বেশিক্ষণ সময় লাগেনি (Mitchell Starc)।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গাব্বাতে এই রেকর্ড করলেন স্টার্ক। ১০৪ টেস্ট ম্যাচে আক্রমের ছিল ৪১৪ উইকেট। দুই টেস্ট কম খেলে অর্থাৎ ১০২ ম্যাচ খেলেই এই রেকর্ড ভেঙে দিলেন অজি তারকা। বর্তমানে ১০২ ম্যাচ খেলে উইকেট সংখ্যা ৪১৫।

আরও পড়ুন: Harbhajan Singh: ‘যাঁরা নিজেরা কিছু অর্জন করতে পারেনি’, আগরকারকে খোঁচা ভাজ্জির
দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। শূন্য রানে ফেরান বেন ডাকেটকে। এই নিয়ে ৬তম বার প্রথম ওভারে উইকেট তুলে নিলেন অজি তারকা। এরপর অলি পোপকে ফিরিয়ে আক্রমকে ছুঁয়ে ফেলেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। হ্যারি ব্রুককে ফিরিয়ে রেকর্ড ভাঙলেন অজি দলের অন্যতম প্রধান ভরসা স্টার্ক। জোড়া উইকেট হারিয়ে ইংল্যান্ড দল বিপাকে পড়লেও সেখান থেকে দলের হাল ধরেন জ্যাক ক্রলি এবং জো রুট। ক্রলি আউট হয়ে ফিরলেও রুট ১০৬ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ড দলের স্কোর এই মুহূর্তে ৮ উইকেট হারিয়ে ২৬৪ (Mitchell Starc)।


