Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন মরসুমের জন্য জোরকদমে ঘর গোছাচ্ছে মোহনবাগান (Mohun Bagan Signing)। গতবারে যে যে জায়গায় সমস্যায় পরতে হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে এবার সেই জায়গাগুলো পূরণ করছে ম্যানেজমেন্ট। মাঝমাঠ নিয়ে গত মরসুমে ভুগতে হয়েছে মোহনগাবানকে। এবার সেই সমস্যা মেটাতে সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দেজান ড্রাজিচকে সই করাল সবুজ মেরুন ম্যানেজমেন্ট।
কবে কলকাতায় আসছেন ড্রাজিচ (Mohun Bagan Signing)
ভারতীয় ফুটবলে পরিচিত মুখ দেজান ড্রাজিচ। তাঁকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan Signing)। বুধবারই শহরে পা রাখছেন তিরিশ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা।
ড্রাজিচের পারফরম্যান্স (Mohun Bagan Signing)
দীর্ঘদিন ইউরোপীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে ড্রাজিচের। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পরিচিত তিনি, প্রয়োজনে বাঁ-দিকের উইংয়েও সমান দক্ষতায় খেলতে পারেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সার্বিয়ান সুপার লিগ এবং স্পেনের লা লিগার মতো মঞ্চে নিজের জাত চিনিয়েছেন তিনি। গত দুই মরসুম ধরে এফসি গোয়ার জার্সিতে আইএসএলে দাপট দেখিয়েছেন এই সার্বিয়ান ফুটবলার। বিশেষ করে গত মরসুমে আইএসএলে ছয়টি গোল করার পাশাপাশি দুটি গোলের পাস বাড়িয়েছেন তিনি।

ড্রাজিচ-মিগুয়েল যুগলবন্দি (Mohun Bagan Signing)
মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে, ড্রাজিচের দলে যোগ দেওয়ায় আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। শুধু গোল করাই নয়, মাঝমাঠ থেকে নিখুঁত পাস বাড়িয়ে গোল তৈরির ক্ষেত্রেও তিনি দলের বড় সম্পদ হয়ে উঠবেন। সবচেয়ে বড় বিষয় হলো, ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে ড্রাজিচের যুগলবন্দি মোহনবাগানের মাঝমাঠকে প্রতিপক্ষের কাছে আতঙ্কিত করে তুলতে পারে বলে মত ফুটবলপ্রেমীদের।
আরও পড়ুন: Mohun Bagan: কলকাতায় পা রাখলেন মোহনবাগানের নতুন কোচ
সমর্থকদের আশা (Mohun Bagan Signing)
দলবদলের বাজারে মোহনবাগানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমর্থকরা। ড্রাজিচের মতো অভিজ্ঞ ও ভালো মানের ফুটবলারকে দলে নিয়ে বাগান কোচিং স্টাফ যে আগামী মরসুমে ট্রফি জয়ের লক্ষ্যেই এগোচ্ছেন, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, সবুজ-মেরুন জার্সিতে মাঠের লড়াইয়ে ড্রাজিচ কতটা সফল হতে পারেন। বুধবার শহরে পৌঁছানোর পর দ্রুতই দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।



