Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজে দৃষ্টিহীন হয়ে দৃষ্টি সম্পন্নদের দাবা (Judhajit Dey Achievement) প্রশিক্ষন দেন, বিশ্ব প্রতিবন্ধী দিবসে পেলেন রাষ্ট্রপতি পুরস্কার, শুভেচ্ছা জানালেন শহরের পুরপ্রধান।
ছোট থেকেই দাবা খেলায় আগ্রহী (Judhajit Dey Achievement)
যুধাজিৎ দে প্রতিবন্ধকতাকে বড় করে দেখেননি কোনো (Judhajit Dey Achievement) দিন, তিনি ছোট থেকেই দাবা খেলায় আগ্রহী ছিলেন, আজকের দিনে তিনি এক সফল দাবা প্রশিক্ষক যিনি নিজে একজন দৃষ্টিহীন হয়েও দৃষ্টি সম্পন্ন দাবা খেলোয়াড়দের একমাত্র সফল প্রশিক্ষক। তাঁর ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। দাবা খেলার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী তিনি। পেয়েছেন পাঁচবার জাতীয় স্বর্ণ পদক। বুধবার ভারতের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।
পুরসভার পক্ষ থেকেও সম্বর্ধনা (Judhajit Dey Achievement)
যুধাজিৎ ও তার গোটা পরিবার এখন দিল্লীতে রয়েছেন। আগামী ৬ তারিখ উত্তরপাড়ায় ফিরবেন। তখন তাকে পুরসভার পক্ষ থেকেও সম্বর্ধনা দেওয়া হবে বলে জনান উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। ছোট থেকেই যুধাজিৎ এর অধ্যাবসায় ও ইচ্ছে শক্তি তাকে এই সম্মান এনে দিয়েছে। মা রূপা দে তাকে প্রথম দাবা খেলা শেখান।
আরও পড়ুন: SIR: ২২০৮ নয়, মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথ মাত্র ৭টি!
যুধাজিৎ এর এই সম্মান পাওয়ার খবরে ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের পুরপ্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামীদিনে তাকে ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে জানান। যুধাজিৎ দিল্লী থেকে ফোনে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পেয়ে। একটাই বার্তা দিতে চান, জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই বড় নয় নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে।


