Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দুই ওয়ানডে-তে টানা সেঞ্চুরির পরে প্রত্যাশা বাড়ছে বিরাট কোহলিকে নিয়ে (Virat Kohli)।
নিমেষে শেষ তৃতীয় ম্যাচের টিকিট (Virat Kohli)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে স্টেডিয়াম পরের দিকে কার্যত ফাঁকা গিয়েছিল। কিন্তু সেই ছবি বদলে যায় রোহিত-বিরাট প্রত্যাবর্তনে। প্রথম দুই ওয়ানডে ম্যাচে কার্যত স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। আর দর্শকদের হতাশ করেননি বিরাট কোহলি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। রাঁচিতে ১৩৫ এবং রায়পুরে ১০২। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে বিরাট এক্স-ফ্যাক্টর কাজ করছে বলেই মনে করছেন সকলে। আর তার প্রভাব পড়লো তৃতীয় ম্যাচের টিকিটে। কোহলির জোড়া সেঞ্চুরির কারণেই নিমেষে বিক্রি হয়ে গেল ম্যাচের টিকিট (Virat Kohli)।

২০২৭ সালের বিশ্বকাপে ভারতের দলে বিরাটের ভবিষৎ নিয়ে প্রশ্ন উঠছিল তবে সেই প্রশ্নের জবাব তিঁনি দিয়েছেন ব্যাট হাতে। দুই ম্যাচেই ম্যাথ শাসন করেছেন বিরাট। আর তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে প্র্রীয় কিং কোহলিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সমর্থকরা। গ্যালারি থেকে তাঁরা সাক্ষী থাকতে চাইছেন বিরাট রাজত্বের। প্রথম দিকে এই ম্যাচের টিকিটের চাহিদা তেমন না থাকলেও বিরাটের জোড়া সেঞ্চুরি পাল্টে দেয় ছবি।

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য রাই সত্যিই গল্পের টানেই কেরিয়ার গড়েছেন
এই নিয়ে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, ‘২৮ নভেম্বর থেকে শুরু হয়েছিল প্রথম দফার টিকিট বিক্রি। তবে একেবারেই ভালো সাড়া পাওয়া যায়নি। কিন্তু রাঁচিতে কোহলির সেঞ্চুরির পরেই দ্বিতীয় ও তৃতীয় দফার টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। নিমেষে শেষ হয়ে গিয়েছে সব টিকিট। কোনওটাই অবিক্রিত নেই।’
টিকিটের দামের পরোয়া করেননি ক্রিকেটপ্রেমীরা। কোহলির এরকম আগুনে মেজাজ যেন তাঁদেরও তাতিয়ে দিয়েছে। তাই দামের কথা না ভেবেই টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা। আর এই মাঠে বিরাটের পরিসংখ্যানও বেশ ভাল (Virat Kohli)।


