Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯ ডিসেম্বর কটকে বরাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পদপিষ্টের পরিস্থিতি কটকে (Ind vs SA)।
বিরাটের জন্য টিকিটের হাহাকার (Ind vs SA)
কেরিয়ারের সায়াহ্নে এসেও যেন মধ্য গগনে বিরাট। দুই ম্যাচে পরপর সেঞ্চুরি করে বিরাট এখন সমর্থকদের চর্চায়। ব্যাট হাতে যোগ্য জবাব দিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকদের। আর সেই ক্রেজ দেখা গেল তৃতীয় দিনের ম্যাচের টিকিট বিক্রিতে। সেই টিকিট নিমেষে ফুরিয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজের আগে চিন্নাস্বামীর দুঃস্বপ্ন ফিরে এল কটকে (Ind vs SA)।
প্রথম দিকে টিকিটের সেরকম চাহিদা দেখা যায়নি। কিন্তু সেই ছবি পাল্টে দিয়েছে বিরাটের জোড়া সেঞ্চুরি। এ বার টি-টোয়েন্টি সিরিজের আগেও দেখা গেল টিকিটের জন্য হাহাকার। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কটকে বরাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আর এই ম্যাচের অফলাইন টিকিট সংগ্রহের জন্য কার্যত হামলে পড়লেন ক্রিকেটপ্রেমীরা। তৈরি হলো পদপিষ্টের মতো পরিস্থিতি।

ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়শনের পক্ষ থেকে শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে অফলাইন টিকিট বিক্রির বিষয়ে জানানো হয়। অনলাইন টিকিট শেষ হয়ে যায় অনেক দিন আগেই। এবার অফলাইনে টিকিট সংগ্রহের জন্য টিকিট বিক্রির ধুম দেখা গেল। টিকিট কিনতে কার্যত হামলে পড়েন ক্রিকেটপ্রেমীরা। ভোর থেকে লাইনে দাঁড়ান তাঁরা (Ind vs SA)।

ঘন্টার পর ঘন্টা তৈরি হয় দীর্ঘ লাইন। তুমুল ধাক্কাধাক্কি শুরু হয় কাউন্টার খোলার পর থেকেই। শেষ হয়ে যাওয়ার আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। অনলাইনে টিকিট কাটার যুগে অফলাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: Celebrate 30 Years of DDLJ: টেমসের তীরে রাজ–সিমরনের মূর্তি ‘ডিডিএলজি’-র জাদু
এমন অবস্থায় স্টেডিয়ামের বাইরে সমর্থকরা প্রতিবাদ জানান। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেট মাধ্যমে। তবে সমর্থকরা অভিযোগ করছেন ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ৪১ হাজার দর্শকাসনবিশিষ্ট বরাবাটি স্টেডিয়ামের টিকিটের অধিকাংশ সদস্য এবং VIP-দের জন্য রাখা হয়েছে বলে জানান তাঁরা। ফলে সাধারণ মানুষের জন্য খুব কম সংখ্যক টিকিট রয়েছে, এমনটাই দাবি দর্শকদের। রিপোর্টে প্রকাশ মাত্র ২০ হাজার টিকিট রাখা হয়েছিল সমর্থকদের জন্য। এর ফলে শুরু হয় কালোবাজারি। ফলে ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬০০০ টাকায় আর অন্যদিকে ৬০০০ টাকার টিকিটের মূল্য উঠেছে ১১০০০ টাকায়। এমনই অভিযোগ করছেন দর্শকরা। এই অবস্থায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে BCCI-কেও (Ind vs SA)।


