Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের একটি ম্যাচও এখন খেলেননি ধোনি। সমর্থকদের মধ্যে একটাই প্রশ্ন যে কবে মাঠে ফিরবেন মাহি (MS Dhoni)।
মুম্বইয়ের বিরুদ্ধে ফিরছেন ধোনি? (MS Dhoni)
চলতি আইপিএল-এ ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থেকেছে একাধিক বড় ইনিংসের। প্রথম ইনিংসে ব্যাট করে ঝড় বা রান তাড়া করতে নেমে দুরন্ত জয়। কিন্তু তাঁরা এখনও মাহিকে মাঠে নামতে দেখেননি। সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কবে মাঠে নামবেন ধোনি। প্রসঙ্গত আইপিএল শুরু হওয়ার আগে চোট পান ধোনি আর তারপর থেকে এখনও তিনি মাঠে নামতে পারেননি (MS Dhoni)।
তবে এবার ধোনি ভক্তদের জন্য সুখবর। মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারেন ধোনি। এখনও পর্যন্ত চেন্নাই ছয়টি ম্যাচ হেলেছে যার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে। কাফ মাসেলে চোটের জন্য আইপিএল-এর প্রথম দুই থেকে তিন সপ্তাহ মাঠে নামতে পারেবন না বলেই জানানো হয়েছিল। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না দল আর সেই কারণে এখনও মাঠে নামেননি তিনি।
দলের সঙ্গে হায়দরাবাদ গেলেও স্টেডিয়ামে দেখা যায়নি ধোনিকে। তবে চেন্নাই দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় আর সেখানে দেখা যায় ধোনি উইকেটকিপিং করছেন। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সমর্থকদের মনে নতুন করে আশা জেগেছে যে সেই ম্যাচে হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে (MS Dhoni)।

ধোনির প্রত্যবারতন নিয়ে আশাবাদী চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। এখনও ধোনি রিহ্যাবে রয়েছেন তবে যোগ দিয়েছেন নেট সেশনে। তবে তিনি কবে চেন্নাইয়ের হয়ে কবে মাঠে নামবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মাইক হাসি জানান ধোনি ধীরে ধীরে ফিট হচ্ছেন। হাসি বলেন, ‘ধোনি রিহ্যাবে সঠিকভাবে এগোচ্ছে। আমি ব্যাটিং কোচ। যেভাবে ব্যাট করছে, তাতে আমি খুশি।’
হাসি আরও বলেন, ‘ট্রেনিংয়ে ওর ব্যাটিং দেখে খুশি। নিজের ব্যাটিং পজিশন নিয়েও খুশি। ও ইনিংসের শেষদিকে ব্যাট করবে। তাই সিঙ্গল এবং ডবল রানের দিকে নজর দিচ্ছে। শুধু গতিটা বাড়াতে হবে। আমি জানি না ও কবে থেকে খেলতে পারবে। তবে আশা করছি, দ্রুত মাঠে ফিরবে।’ মুম্বইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে, প্রত্যাবর্তন হতে পারে ধোনির আর সেটা হলে সমর্থকদের আকাঙ্খা পূর্ণ হবে (MS Dhoni)।


