Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ সরাতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ম্যাচ ম্যাচ নিয়ে সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ভারতের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা প্রতিযোগিতা। আইপিএল-এর আগে সব ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিতে বেছে নেন এই টুর্নামেন্টকে। আবার তরুণদের নজর থাকে এই ট্রফিতে নিজেকে প্রমাণ করে আইপিএল-এর জন্য নজর কারা। চলতি মরশুমে এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে চলেছেন মহম্মদ সামি, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসনরা। পাশাপাশি জাতীয় দলে ফেরার দাবিও জোড়ালো করছেন তাঁরা। তবে এবার সমস্যায় পড়ল এই ঘরোয়া টুর্নামেন্ট। একাধিক রিপোর্টে প্রকাশ ইন্দোর থেকে পুনেতে সরিয়ে ফেলা হয়েছে নকআউটের সমস্ত ম্যাচ (BCCI)।
এই টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচ আয়োজিত হওয়ার কথা ১২ থেকে ১৮ দেকম্বর পর্যন্ত। কিন্তু পর্যাপ্ত পরিমাণে হোটেল না থাকায় টূনামেন্টের ম্যাচ সরাতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে মুখ খুলেছেন মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের CEO রোহিত পণ্ডিত। তিঁনি বলেন, ‘দুই সপ্তাহ আগে BCCI-কে আমরা জানাই হোটেলে পর্যাপ্ত পরিমাণে ঘর না থাকার কথা।’

৯ থেকে ১২ ডিসেম্বর ইন্দোরে একটি গ্লোবাল কনফারেন্স চলবে চিকিৎসকদের। তাই এই সমস্যা তৈরি হয়েছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, MPCA-এর অনুরোধে নকআউট পর্বের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুনেতে। গাহুঞ্জের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এবং পুনের অম্বিতে ডক্টর ডিওয়াই পাতিল অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত হবে নকআউটের ম্যাচগুলি।
আরও পড়ুন: Hilsa Pulao: রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ইলিশ পোলাও!
এর সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ইন্ডিগো-র বিমান বিভ্রাট। বাতিল করা হয়েছে প্রায় ১০০০টি বিমান। যাত্রীদেরও এর জেরে ভোগান্তির মুখে পড়তে হয়েছে। আকাশছোঁয়া টিকিটের দাম। এমন অবস্থায় যাত্রীদের পকেটে চাপ পড়েছে। BCCI সমস্যায় পড়তে পারে সৈয়দ মুস্তাক আলি ট্রফির লিগ পর্বের ম্যাচ নিয়ে। কলকাতা, আমেদাবাদ, লখনৌ এবং হায়দরাবাদ, এই চারটি জায়গায় আয়োজিত হচ্ছে লিগ পর্বের খেলা। তাই এমন সমস্যা চললে নকআউটে জায়গা পাবে যে আটটি দলে, তাদের পুনে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে (BCCI)।


