Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা (Anirban Chakrabarti)। জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, যিনি দর্শকদের কাছে ‘একেন বাবু’ নামে পরিচিত, রাসবিহারি যাওয়ার পথে দুর্ঘটনার মুখোমুখি হন। চারু মার্কেট এলাকা থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার সময় তাঁর গাড়ি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার জেরে ভেঙে যায় গাড়ির সামনের কাচ, ক্ষতিগ্রস্ত হয় গাড়ির বেশ কিছু অংশ। এই খবরে সকাল থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর ভক্তদের মধ্যে।
কেমন আছেন অভিনেতা? (Anirban Chakrabarti)
দুর্ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিনেতা জানান (Anirban Chakrabarti), তিনি সুস্থ আছেন। তাঁর কথায়, “আমি ঠিক আছি। আমার গাড়ির চালকও ঠিক আছে। ভয়টা পেয়েছিলাম, তবে বড় কিছু হয়নি।” তাঁর শান্ত গলা শুনে স্বস্তি পেয়েছেন অনুরাগীরাও।

কী হয়েছিল ঠিক? (Anirban Chakrabarti)
অনির্বাণ জানান, টালিগঞ্জ ব্রিজের নীচে আচমকাই এক গাড়ি (Anirban Chakrabarti) তাঁর গাড়ির সামনে এসে পড়ে। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁর গাড়ির পাশে থাকা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। অভিনেতার দাবি, বাসচালকের আচরণ অত্যন্ত উদ্ধত ছিল। তিনি উল্টে অভিযোগ করেন, যদি তিনি সময়মতো ব্রেক না কষতেন, তা হলে নাকি আরও বড় দুর্ঘটনা ঘটত। ফলে দুর্ঘটনার দায় সম্পূর্ণ অভিনেতার গাড়ির উপর চাপানোর চেষ্টা করেন তিনি। অনির্বাণ বলেন, “বাসচালক পালিয়ে যাচ্ছিল। আমি দেখেই তাঁকে থামাই। কথা বলতে গেলে তিনি খুবই খারাপ ব্যবহার করেন।”
আরও পড়ুন: Khaleda Zia: এয়ার অ্যাম্বুল্যান্সের জটিলতায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের স্থগিত!
পুলিশে অভিযোগ
ঘটনার পর অভিনেতা প্রথমে টালিগঞ্জ থানায় যোগাযোগ করেন। পরে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ জানান। তিনি জানান, পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসচালকের পরিচয় ও দায় নির্ধারণে কাজ চলছে বলে পুলিশ সূত্রে তথ্য পাওয়া গেছে।


