Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং অস্কারজয়ী তারকা অ্যান হ্যাথাওয়ে (Anne Hathaway) ভক্তদের দিলেন এক বিশেষ সুখবর। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী অ্যাডাম শুলম্যান তৃতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করে নিজের আনন্দের মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
প্রকাশ্যে ভিডিও (Anne Hathaway)
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি সুন্দর (Anne Hathaway) পোশাকে অ্যান ক্যামেরার সামনে আসেন। এরপর হাসিমুখে নিজের বেবি বাম্পের ঝলক দেখান অভিনেত্রী। ভিডিওটির সঙ্গে ব্যবহার করা হয়েছে বারবারা লুইসের জনপ্রিয় গান “Baby I’m Yours”। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “x Baby, I’m yours x”।
জল্পনার অবসান
এর আগে ছুটিতে থাকাকালীন অ্যানের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর মা হওয়ার জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই সুখবর জানালেন তিনি। ২০১২ সালে অ্যাডাম শুলম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যান। বর্তমানে তাঁদের দুই ছেলে রয়েছে। এবার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
আরও পড়ুন: BSF Security Alert: মালদহের বৈষ্ণবনগর সীমান্তে উত্তেজনা, অনুপ্রবেশের অভিযোগ ঘিরে তৎপর BSF
কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন অ্যান হ্যাথাওয়ে। তাঁকে শীঘ্রই ক্রিস্টোফার নোলানের সিনেমা The Odyssey-তে দেখা যাবে। এছাড়াও Verity এবং The Devil Wears Prada 2-এর মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টে ফিরছেন তিনি।


