Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটিং বিপর্যয়ের কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে ৮১ রানে হেরে গেল বাংলা (Bengal)।
বাংলার ব্যাটিং বিপর্যয় (Bengal)
বাংলার ক্রিকেট দলকে বৃহস্পতিবার সার্ভিসের বিরুদ্ধে ব্যাট ও বলে দাপট দেখতে দেখা গিয়েছিল। বাংলা দলের দুই বলার সামি ও আকাশ দীপ নিয়েছিলেন মোট সাত উইকেট। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরন ও অভিষেক পোড়েল। সার্ভিসকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে জায়গা করে নিয়েছিল বাংলা। তবে সেই দলই শনিবার মুখ থুবড়ে পড়ল। পুদুচেরির বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ হারতে হলো বাংলাকে যার কারণ বাংলা দলের ব্যাটিং বিপর্যয়। সাত ব্যাটার ফিরলেন এক অঙ্কের স্কোর করে। তিন উইকেট নেওয়া সামির লড়াইও ব্যর্থ হলো (Bengal)।
টস জিতে প্রথমেও বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম দুই ওপেনারকে দ্রুত ফেরানোর কাজটা করে দেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও সামি। দুই ওপেনার ভানু আনন্দ (১১) ও আদিত্য গাড়ওয়ালকে (১০) সাজঘরে ফেরালেও মিডিল অর্ডার বাংলার বোলারদের তেমন পাত্তা না দিয়েই নিজেদের খেলা এগিয়ে নিয়ে যেতে থাকে। বাংলার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন পুদুচেরির ক্যাপ্টেন আমন খান ও যশবন্ত শ্রীরাম। এই জুটি ভাঙতেও ভরসা সেই সামি আর তিঁনি সেই কাজটা দক্ষতার সাথেই করলেন।

যশবন্ত আউট হন ৩৪ বলে ৪৫ রান করে। তবে খেলা চালিয়ে যান আমন খান। ৪০ বলে ৭৪ রান করেন তিঁনি। তাঁকেও সাজঘরের রাস্তা দেখান তারকা পেসার সামি। শেষ পর্যন্ত পুদুচেরির স্কোর ২০ ওভার শেষে দাঁড়ায় ১৭৭। তিন উইকেট নিয়ে এই ম্যাচেও নজর করলেন সামি (Bengal)।
আরও পড়ুন: Babri Masjid: রাজ্যের টাকায় নয়, মানুষের টাকাতেই হবে মসজিদ, সাফ জানালেন হুমায়ুন!
১৭৮ রানের টার্গেট তাড়া করতে শুরুতেই ঝোড়ো ইনিংস খেলার লক্ষ্যে উইকেট হারাতে থাকে। এই ম্যাচে ব্যর্থ অভিষেক পোড়েল (১১) ও অভিমন্যু ঈশ্বরন (১২)। একটা প্রান্ত ধরে রেখেছিলেন করণ লাল। কিন্তু বাকি কেউ তকে যোগ্য সঙ্গত দিতে ব্যর্থ হয়। অষ্টম ওভারে জয়ন্ত যাদবের বলে আউট হন তিঁনি। ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বাংলার স্কোর তখন ৭০-৩।
তারপর থেকে ব্যাটাররা যাওয়া আসা করতে থাকনে। কেউই দাঁড়াতে পারেননি। ২৬ রানের মধ্যে বাকি সাত উইকেট হারায় বাংলা। কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। সুদীপ ঘরামি (৫), শাকির হাবিব গান্ধী (৩), যুবরাজ কেশওয়ানি (৭), ঋত্বিক চট্টোপাধ্যায় (৮)। শেষে ৯৬ রানে গুটিয়ে যায় বাংলার ব্যাটিং। পুদুচেরির হয়ে ৪ উইকেট নেন পেসার জয়ন্ত যাদব। তিন ওভারে মাত্র নয় রান দিয়ে তিন উইকেট নেন সিদাক সিং (Bengal)।


