Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাস কয়েক আগেও রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল (Rohit Sharma-Virat Kohli)। তবে ব্যাট হাতে দুই মহাতারকা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তা সত্ত্বেও দলে তাঁদের জায়গা পাকা কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। রোহিত ও কোহলির জন্য তিনি দুটি প্রধান শর্তের কথা উল্লেখ করেছেন, যেখানে বয়সকে কোনও বাধা হিসেবে দেখছেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এই একই শর্তে অভিজ্ঞ পেসার মহম্মদ শামিও কি জাতীয় দলে কামব্যাক করতে পারবেন?
পারফরম্যান্সই বড় মাপকাঠি (Rohit Sharma-Virat Kohli)
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের এখনও এক বছর বাকি থাকলেও বর্তমান সিরিজগুলির লক্ষ্য মূলত মহাযুদ্ধের প্রস্তুতি। অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও রোহিত ও কোহলির বয়স নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল, কারণ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ এবং কোহলির ৩৮। এই প্রসঙ্গে বোর্ড সভাপতি মিঠুন মানহাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বোর্ড এই নিয়ে তাড়াহুড়ো করে কোনও মন্তব্য করতে চায় না, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই। তাঁর মতে, বয়স কোনও বিষয় নয়, দল নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়দের ফিটনেস এবং পারফরম্যান্সই প্রধান মানদণ্ড হওয়া উচিত। কেউ যদি খেলার মতো ফিট থাকেন, নিয়মিত রান করেন এবং দলকে ম্যাচ জেতান, তবে তিনিই দলভুক্তির যোগ্য।
সামিকে নিয়ে বিতর্ক (Rohit Sharma-Virat Kohli)
মিঠুন মানহাসের এই ফিটনেস ও পারফরম্যান্সের মাপকাঠিতে রোহিত-কোহলি অবলীলায় সুযোগ পেলেও, প্রশ্ন উঠছে মহম্মদ শামির কামব্যাক নিয়ে। ফিটনেস প্রমাণ করে নিয়মিত উইকেট নেওয়ার পরেও শামির দলে ফেরা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অথচ চোট থাকা সত্ত্বেও হর্ষিত রানাকে দলে রাখা হয় কিংবা গুর্নুর ব্রার ও প্রসিধ কৃষ্ণরা ধারাবাহিক না হওয়া সত্ত্বেও নিয়মিত সুযোগ পান। এই পরিস্থিতিতে নির্বাচকদের দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা, যেখানে দুই ক্ষেত্রে আলাদা মাপকাঠি মানা হচ্ছে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: El Clasico Legends: যুবভারতীতে ২৫ নভেম্বর মহারণ! কলকাতায় আসছেন কোন তারকারা?
শুভমান গিলের পাশে অভিজ্ঞদের ভূমিকা (Rohit Sharma-Virat Kohli)
দলের নেতৃত্ব এবং পারফরম্যান্সের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি (Rohit Sharma-Virat Kohli)। অধিনায়ক শুভমান গিলকে দল পরিচালনায় সাহায্য করবেন দলের অভিজ্ঞ তারকারা। মিঠুন মানহাসের মতে, দলে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো সিনিয়াররা থাকলে গিলের কাজ অনেক সহজ হবে। এর পাশাপাশি জশপ্রীত বুমরাহ বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন এবং দলের অন্য কেউ ফিল্ডিংয়ের দায়িত্ব সামলাবেন। এভাবে কাজের সুনির্দিষ্ট ভাগ করে দিলে তরুণ অধিনায়ক শুভমান গিল উপকৃত হবেন বলেই মনে করছে বোর্ড।



