Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আন্তর্জাতিক (FIFA Peace Award) মঞ্চে ‘শান্তির দূত’ হিসেবে স্বীকৃতি পেলেন। যদিও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি, তবুও ফিফা (FIFA) প্রথমবারের মতো ঘোষণা করা ‘ফিফা পিস প্রাইজ’ এর প্রথম বিজেতা হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করেছে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় এই ঘোষণা করা হয়।
ঘনিষ্ঠ সম্পর্ক (FIFA Peace Award)
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট (FIFA Peace Award) জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আমেরিকাকে বেছে নেওয়ার পর দুইজনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ইনফান্তিনো বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে দেখা দিয়েছেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরেছেন।

সরকারের সমন্বয় জরুরি (FIFA Peace Award)
ফিফা-র নিয়ম অনুযায়ী রাজনৈতিক নিরপেক্ষতা (FIFA Peace Award) বজায় রাখা উচিত। তবে ইনফান্তিনো ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ প্রকাশ্যে সমর্থন করেছেন। ফিফা-র প্রাক্তন গর্ভন্যান্স প্রধান মিগুয়েল মাদুরো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবুও ফিফা জানিয়েছে, বিশ্বকাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে ১০৪টি ম্যাচের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই নিরাপত্তা, পরিকাঠামো এবং পরিবহন ব্যবস্থায় সরকারের সমন্বয় জরুরি।
আরও পড়ুন: Babri Masjid: রাজ্যের টাকায় নয়, মানুষের টাকাতেই হবে মসজিদ, সাফ জানালেন হুমায়ুন!
ফিফা জানিয়েছে, নতুন পুরস্কারটির উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় যারা বিশেষ অবদান রাখেন, তাদের সম্মান জানানো। অনুষ্ঠান মঞ্চে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে কেন ট্রাম্পকে নির্বাচিত করা হয়েছে।

ড্র অনুষ্ঠানকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে। আগে ট্রাম্প কেনেডি সেন্টারের বোর্ড ভেঙে সমর্থকদের বসানোর অভিযোগে সমালোচিত হয়েছেন। এছাড়া ডেমোক্র্যাটদের অভিযোগ, ফিফাকে প্রশাসন বিশেষ সুবিধা দিয়েছে। তবে কেনেডি সেন্টার জানিয়েছে, ফিফা ৫ মিলিয়ন ডলার স্পনসরশিপ পেয়েছে এবং ২.৪ মিলিয়ন ডলার আলাদা অনুদান দিয়েছে।


