Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জীবজগতের শক্তির মূল উৎস সূর্যকে বলা হয় (Horoscope Today) সৌরজগতের অধিপতি। আবার শনি গ্রহকে বহু প্রাচীন শাস্ত্রে কর্মফলের বিচারক হিসেবে উল্লেখ করা হয়েছে। পৌরাণিক মতে সূর্যই শনির জন্মদাতা হলেও জ্যোতিষশাস্ত্রে এই দুই গ্রহের সম্পর্ক বেশ জটিল। তবুও রাশিচক্রে তাদের অবস্থান ও কোণগত দূরত্ব জীবনে বড় প্রভাব ফেলে। সেই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পঞ্চক যোগ, যা সূর্য ও শনি ৭২ ডিগ্রি কোণে অবস্থান করলে গঠিত হয়।
শনি কুম্ভ রাশিতে অবস্থান (Horoscope Today)
বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং ২০২৬ সাল জুড়েই (Horoscope Today) এই রাশিতেই তার গমন থাকবে। অন্যদিকে সূর্য এখন বৃশ্চিক রাশিতে থাকলেও শীঘ্রই ধনু রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি রাত ১১টা ৩৮ মিনিটে সূর্য–শনি ঠিক ৭২ ডিগ্রি কোণে অবস্থান করবে, অর্থাৎ তৈরি হবে শুভ পঞ্চক যোগ। এ সময় বৃহস্পতির দৃষ্টিও এই দুই গ্রহের উপর পড়বে, যা যোগটিকে আরও শক্তিশালী করে তুলবে।
এই বিরল গ্রহগত অবস্থান গোটা রাশিচক্রের মধ্যে তিনটি রাশিকে বিশেষভাবে উপকৃত করবে-কন্যা, ধনু ও মীন।

কন্যা রাশি (Horoscope Today)
পঞ্চক যোগের শুভ প্রভাবে কন্যা রাশির (Horoscope Today) জাতকদের জন্য বছরের শুরুটা অত্যন্ত ইতিবাচক হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ বা প্রকল্প আবার গতিমুখ পাবে। অর্থভাগ্য উজ্জ্বল হবে-আগের বিনিয়োগ ফল দিতে শুরু করবে এবং নতুন আয়ের সুযোগ মিলতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল; পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার যোগও রয়েছে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূলে থাকবে। পারিবারিক জীবনেও মানসিক শান্তি বজায় থাকবে এবং বিদেশযাত্রার সুযোগ তৈরির সম্ভাবনা দেখা দেবে।
ধনু রাশি
ধনু রাশির জন্য এই যোগ সত্যিই আশীর্বাদস্বরূপ। এই সময়ে ক্যারিয়ারে বড় পরিবর্তন ও উন্নতির সম্ভাবনা জোরালো। যারা নতুন দায়িত্ব বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের কাঙ্ক্ষিত ফল মিলতে পারে। সরকারি কাজকর্ম সহজে সম্পন্ন হবে এবং আইনি কোনও জটিলতা থাকলে তা মিটে যেতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, এবং বহুদিনের স্বপ্ন পূরণের পথ খুলতে পারে। নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও সময়টি সহায়ক।

আরও পড়ুন: India: যশস্বীর শতরানে সিরিজ জয় ভারতের! রো-কো জুটির কামব্যাকে মান বাঁচল গম্ভীরের
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য ২০২৬ সালের পঞ্চক যোগ অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। আপনার দীর্ঘ পরিশ্রমের যথাযথ ফল মিলবে। আয়-উন্নতি এবং আর্থিক স্থিতি দৃঢ় হবে। অতীতে হওয়া ক্ষতি সামলে ওঠার বিশেষ সুযোগ আসবে। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, মেডিক্যাল বা বিনিয়োগ সম্পর্কিত পেশায় যুক্তদের জন্য সময়টি সাফল্যে ভরপুর হতে পারে। নতুন কাজ বা গবেষণায় অগ্রগতি মিলবে, এবং নিজের প্রতিভার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও প্রবল।



