Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে কালকেই আসছেন পাঁচজন স্পেশাল (ECI) অবজারভার । জাতীয় নির্বাচন কমিশন থেকে ১২ রাজ্যের জন্য মোট ১৮ জন স্পেশাল অবজারভার দেয়া হয়েছে তার মধ্যে ৫ জন রাজ্যে আসছেন । কেন এত অবজারভার আসছে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর কোন না কোন জায়গায় ভুল হচ্ছে বলে মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তাই হয়তো পশ্চিমবঙ্গে এত অবজারভার দেয়া হচ্ছে ।
ডিজিটাইজেশনের কাজ বাকি (ECI)
প্রায় পৌনে তিন লক্ষ ফ্রম এখনও পর্যন্ত (ECI) ডিজিটাইজেশনের কাজ বাকি রয়েছে। বারুইপুরে এক আধিকারিক কে এস আই আর কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল , তারপর তাকে বিএলও হিসেবে নিযুক্ত করেছে স্থানীয় লেভেলের নির্বাচনী আধিকারিকরা। এই বিষয়ে ইতিমধ্যেই অবজারভার ও সি ইও দপ্তরে রিপোর্ট গেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে ।
২২০৮ বুথে যে সবফ্রম ফিরে এসেছিল সেই সংখ্যা (ECI) কমতে কমতে এখন দুইয়ে পৌঁছেছে । হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের দুই বুথ এখনো রয়ে গিয়েছে সেই তালিকায়। বি এলও ওদের এখনো পর্যন্ত ২০০০ টাকা করে দেয়া হয়েছিল এসআইআর এর কাজের জন্য। মুখ্য নির্বাচনী আধিকারিক তথ্য সূত্রে খবর আরো ৬১ কোটি টাকা বরাদ্দ হয়েছে এস আই আরের কাজের জন্য । প্রতি বি এল ওকে এই দফায় ৫০০০ টাকা করে দেওয়া হবে।
বিশেষ ক্যাম্প
এস আই আর পর্বে এই প্রথম সেক্স ওয়ার্কারদের জন্য বিশেষ ক্যাম্প করতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । আগামীকাল কলকাতা এবং তার আশেপাশের তিনটি এলাকায় এই ক্যাম্প হতে চলেছে। পাশাপাশি মুখ্য নির্বাচনী অধিকারীদের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হয়েছে প্রতি জেলায় এই বিশেষ ক্যাম্প করতে। পাশাপাশি বৃদ্ধাশ্রম , handicapped দের থাকার আশ্রম বিধবা মহিলাদের থাকার জায়গা এই সমস্ত জায়গায় আলাদা করে ক্যান্ট করার জন্য। এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা থেকে নাম্বার পড়তে চলেছে ৫৬ লাখের বেশি। যার মধ্যে প্রায় 24 লক্ষ মৃত ভোটার।


