Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : ২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা যোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় সংক্রান্ত মামলায় বড় নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়াতে পরীক্ষা দিয়ে ভেরিফিকেশনে বয়সের জন্য নতুন সিলেকশন প্রক্রিয়ার ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদের ইন্টারভিউতে ডাকতে হবে। শুধুমাত্র মামলাকারী চাকরিপ্রার্থীদেরই ইন্টারভিউ নিতে হবে।
ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা (Calcutta High Court)
ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসি-কে। শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। এই নিয়েও এসএসসি-কে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
মামলাকারীদের আইনজীবীর দাবি (Calcutta High Court)
২০১৬ সালের প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীরা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন। ওই চাকরিপ্রার্থীরা ২০১৬ সালের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নথি যাচাইও হয়েছিল।মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এদিন আলাদতে দাবি করেন, নথি যাচাইয়ের পর ২০১৬ প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা ওই চাকরিপ্রার্থীদের জানানো হয় যে তাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই কারণে তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ে ডাকা হবে না। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সজনিত ছাড় পাবেন। কিন্তু এক্ষেত্রে তা দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন :
ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফির করার দাবি
সেইসঙ্গে মামলাকারীদের আইনজীবী আদালতে আরও দাবি করেন, সমস্ত প্রার্থীর ক্ষেত্রে ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করতে হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য। এরপরই বিচারপতি অমৃতা সিনহা এসএসসি-কে পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন :
যদিও স্কুল সার্ভিস কমিশন আদালতের এদিনের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করেনি। হাইকোর্টের নির্দেশ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কমিশন।


