Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটারের নাম আলাদা, এপিক নম্বর আলাদা কিন্তু ছবি এক। ফর্ম পর্বে এমন গরমিল নির্বাচন কমিশনের নজরে আসতেই BLO অ্যাপে চালু হয়েছে নতুন অপশন ‘Similar Photo Elector Verification’.(SIR BLO App)
গোলযোগ সারাতে নয়া অ্যাপ (SIR BLO App)
কমিশন সূত্রে জানা গিয়েছে ফর্ম ফিল আপ চলাকালীন একাধিক ভোটারের ক্ষেত্রে একই ছবি ব্যবহার হওয়ার ঘটনা ধরা পড়েছে। কমিশনের প্রাথমিক অনুমান কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে বা আপলোডিং এর সময় ভুলবশত একজনের ছবি অন্যজনের ফর্মে যুক্ত হয়ে থাকতে পারে। এই বিভ্রান্তি চিহ্নিত করতেই BLO অ্যাপে এ বার যোগ হল নতুন অপশন।
আরও নির্ভুল নয়া অ্যাপ (SIR BLO App)
ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে কমিশন এতদিন AI ভিত্তিক ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছিল। নতুন অপশন চালুর ফলে তা আরও নির্ভুলভাবে ধরা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে সব BLO কে এই অপশন ব্যবহার করতে হবে এমন নয়। যেখানে এমন গরমিল চোখে পড়েছে সেই নির্দিষ্ট এলাকার BLO কেই কমিশন বিশেষভাবে জানিয়ে দেবে। তাঁরা ‘Similar Photo Elector Verification’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের ছবির রিভেরিফিকেশন করবেন।
আরও পড়ুন: DGCA: ডিজিসিএ-র কড়া ব্যবস্থা: ইন্ডিগোর নজরদারিতে গাফিলতি, ৪ পরিদর্শক বরখাস্ত
ভোটার তালিকায় কোনও ভুল বরদাস্ত নয় (SIR BLO App)
নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় কোনও ধরনের ভুল বা বিভ্রান্তি বরদাস্ত করা হবে না। তাই SIR প্রক্রিয়া আরও নির্ভুল ও স্বচ্ছ রাখতে প্রযুক্তিগত নজরদারি বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।



