Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে মেসি ঝড়। মেসি-মেসি স্লোগানে মুখর বড় কলকাতা আর তার মাঝেই বড় বার্তা দিলেন তরুণী (Lionel Messi)।
ভারতীয় ফুটবলকে বাঁচানোর আর্জি (Lionel Messi)
মধ্যরাতে শহরে পা দিয়েছেন ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি। তার আগে থেকেই উন্মাদনা বাড়ছে। শনিবারের ভোর থেকেই মেসিকে একঝলক দেখার জন্য স্টেডিয়ামের সামনে মানুষ ভিড় জমিয়েছেন। বরাবরই ফুটবলকে ঘিরে এই উন্মাদনা দেখা গিয়েছে শহর জুড়ে। কিন্তু যখন সবাই বিমানবন্দরে রাত জেগে অপেক্ষা করছে মেসির জন্য, মেসি নামার পর স্লোগান উঠছে মেসি-মেসি বলে সেই সময় এক তরুণীর হাতে ছোট্ট একটি প্ল্যাকার্ড, আর সেই প্ল্যাকার্ডেই লেখা অন্যতম গুরুত্বপূর্ণ এক বার্তা (Lionel Messi)। ভারতিয় ফুটবলকে বাঁচানোর আর্জি জানানো প্ল্যাকার্ড কি চোখে পড়বে কারোর?
কলকাতার অনেকগুলি নিজস্ব পরিচয়ের মধ্যে অন্যতম একটি পরিচয় হল ফুটবলের প্রতি যে গভীর অনুরাগ। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দেখেছে সমর্থকদের মধ্যে প্রবল দ্বৈরথ। দল বা জার্সির রং আলাদা হলেও বারবার তাদের এক সুরে বেঁধেছে ফুটবল। আর সেই ফুটবল ঘিরে যখন কিছু অনিশ্চিয়তা দেখা দিয়েছে সেই সময়েই দেশের মাটিতে পা রাখলেন বিশ্বকাপজয়ী তারকা মেসি (Lionel Messi)।
আর্জেন্টিনার সুপারস্টারের বহুল আলোচিত তিন দিনের ‘গোট ট্যুর’ যে লাইমলাইটে থাকবে সেটা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। মেসিকে এক ঝলক দেখতে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন। ভক্তদের ভিড়, মেসির নাম স্লোগানও এখন লাইমলাইটে কিন্তু তার মধ্যেও এমন এক মুহূর্ত ধরা পড়ল যা লাইমলাইটে আসেনি ততটা, কিন্তু তার বার্তা ছিল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: Narendra Modi : ‘এক ঢিলে দুই পাখি’ কৌশল, আগামী সপ্তাহে তাহেরপুরে জনসভা মোদির
মেসিকে দেখার অপেক্ষায় বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা এক তরুণী সমর্থকের হাতে লেখা ছোট্ট প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা ছিল, ‘Save Indian Football’ যার অর্থ ‘ভারতীয় ফুটবলকে বাঁচাও।’ যখন মেসি উৎসবে সেজে উঠেছে শহর তখন এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই ছবি একবার নেট মাধ্যমে আসার পর সেটা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর বৈঠক হচ্ছে কিন্তু মিলছে না কোনও সমাধানসূত্র। অন্যদিকে বিশ্ব তালিকায় ভারতীয় ফুটবল দলের অবনমন। যা নিয়ে ফুটবল প্রাক্তনীরাও চিন্তিত। আর এই জায়গা থেকেই অনেক ফুটবল ভক্তদের প্রশ্ন এত খরচ করে মেসিকে আনা হচ্ছে ঠিক আছে তবে এই চেষ্টা কি ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য করা যায় না? তবে সমর্থকরা আশা রাখছেন যে ভারতীয় ফুটবলও আবার ঘুরে দাঁড়াবে তার এই অস্থির সময় কাটিয়ে।
তিনদিনের ভারত সফরে তিলোত্তমায় মাত্র ১২ ঘণ্টার ঝটিকা সফর শেষ করে অন্য শহরে যাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুরু কলকাতা দিয়ে। বিশ্রাম নেওয়ারও সুযোগ পাবেন না মেসি। তবে এই বার্তা সমগ্র ভারতীয় ফুটবলের হয়ে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে গোটা দেশের আনাচে-কানাচে। যাঁরা ফুটবল ভক্ত তাঁরা তো আশা করতেই পারি যে আবার ভারতীয় ফুটবলের সুদিন ঠিক ফিরে আসবে। আপাতত এখন সমগ্র দেশ জুড়ে চলছে মেসি উৎসব (Lionel Messi)।


