Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজের ফলাফল ছিল ১-১। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ব্যবধান বাড়ালেন সূর্যকুমাররা। আজকের খেলায় আসল নায়ক ভারতীয় বোলাররা। (Ind vs SA)।
প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের দাপুটে জয় (Ind vs SA)
দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং-ব্যাটিংয়ে বিপর্যস্ত হওয়ার পর আজ ছিল ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। আর সেটাই করে দেখালেন ভারতীয় দলের বোলাররা। ভারতীয় বোলারদের দাপটে আজ অল্প রানেই থামতে হলো প্রোটিয়া শিবিরকে। তবে খেলার শুরুতেই চমক ছিল ভারতের প্রথম একাদশে। দ্বিতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে তিনি নামানোর সিদ্ধান্ত ভারতের বিপক্ষে যাওয়ার পর সমলাচিত হতে হয় গম্ভীরকে। ব্যর্থ হন বুমরা এবং অর্শদীপ সিং। এই ম্যাচে দুই পরিবর্তন করা হলো ভারতের তরফে। বাদ পড়লেন জশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। বোলিংয়ের পাশাপাশি আজ রান পেলেন শুভমন গিল (Ind vs SA)।
ভারতের ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছিল তবে নিজের চেনা ছন্দে দেখা গেল অভিষেক শর্মা ও শুভমন গিলকে। ভারতীয় ইনিংসের প্রথম বলে ছয় মেরে খেলা শুরু করেন অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে সহজে জয় তুলে নিল ভারত। অভিষেক শর্মা ১৮ বলে ৩৫ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৩টি ছক্কা ও ৩টি চার। তবে কিছুটা ধীর গতিতে খেলা শুরু করেন গিল।
চোট সরিয়ে দলে ফিরে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে রানে ফিরলেন শুভমন গিল। ২৮ বলে ২৮ রান করে ফিরতে হয় তাঁকে। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার। তবে এই দিনেও ব্যর্থ হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১২ রান করে ফিরতে হয় তাঁকে। তিলক বর্মা এবং শিবম দুবের জুটি ভারতকে পৌঁছে দেয় রানের লক্ষ্যে। তিলক বর্মা ৩৪ বলে ২৫ রান করেন, তাঁর ইনংসে রয়েছে ৩টি চার। শিবম দুবে একটি ছয় ও একটি চার মেরে ১০ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন এনগিডি, জ্যানসেন, বস। এই ম্যাচ জিতে সিরিজে ব্যবধান বাড়াল গম্ভীর বাহিনী।

অক্ষরের জায়গায় তৃতীয় ম্যাচে দলে এসেই জ্বলে উঠলেন কুলদীপ যাদব। উল্লেখ্য, রবিবার তাঁর জন্মদিন। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তীকে যোগ্য সঙ্গত দিলেন কুলদীপ। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন রেজা হেনড্রিকস এবং কুইন্টন ডি কক। ভারতের হয়ে বল হাতে শুরু করলেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ বলেই বড় সাফল্য আসে ভারতের। LBW হয়ে ড্রেসিং রুমে ফেরেন হেনড্রিকস। প্রথম থেকেই আজ ভারতের বোলারদের ছন্দে আর আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। গোটা ইনিংস জুড়ে দেখা গেল ভারতের বোলারদের দাপট (Ind vs SA)।
আরও পড়ুন: Ind vs SA: ভারতীয় বোলাদের দুরন্ত কামব্যাক-এ ১১৭ রানে অলআউট প্রোটিয়ারা
হর্ষিতের ওভারে আসে দ্বিতীয় সাফল্য, ব্রেভিসকে সাজঘরের রাস্তা দেখান হর্ষিত। ৭ বলে ২ করে ফিরতে হয় তাঁকে। প্রথম পাওয়ারপ্লে-তে ৩ উইকেট হারিয়ে খেলা থেকে ব্যাকফুটে প্রোটিয়ারা। খেলার হাল ধরার চেষ্টা করেন মার্করাম ও স্টাবস। কিন্তু সেই জুটি ভাঙেন হার্দিক। স্টাবসকে ফিরিয়ে হার্দিক ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। সাত ওভার শেষে ৪ উইকেটে ৩০ রান দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র বড় রানের ইনিংস খেললেন অধিনায়ক মার্করাম। ৪৬ বলের ৬১ রানের ইনিংস খেলেন। তাঁকে উইকেট ফেরান অর্শদীপ সিং। ১১৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ ও কুলদীপ যাদব। তবে এই ম্যাচেও দলে জায়গা পেলেন না সঞ্জু স্যামসন। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে সূর্যকুমারের ব্যর্থতা আর সঞ্জু স্যামসনের ভাল পারফর্ম করেও প্রথম একাদশে জায়গা না পাওয়া, যার উত্তর শুধু গম্ভীরই দিতে পারবেন (Ind vs SA)।


